News Flash

  • Home
  • Uncategorized
  • One person was killed : ফুলকুমারী ম্যাচ ফ্যাক্টরি এলাকায় দুটি বাইক ও ট্রাকের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে
Image

One person was killed : ফুলকুমারী ম্যাচ ফ্যাক্টরি এলাকায় দুটি বাইক ও ট্রাকের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। শনিবার দুপুরে উদয়পুর ফুলকুমারী ম্যাচ ফ্যাক্টরি এলাকায় দুটি বাইক ও ট্রাকের সংঘর্ষে আহত হয়েছে একজনের মৃত্যু হয়েছে ।অপর দুইজন গুরুতর ভাবে আহত হয়েছে।আহত তিনজনকে প্রথমে উদয়পুর টেপানিয়া গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উদয়পুরের দমকল কর্মীরা তাদেরকে উদ্ধার করে জেলা হাসপাতালে পৌঁছে দেয়। সেখানে তিন জন আহতদের মধ্যে একজন প্রসেনজিৎ বিশ্বাসকে হাসপাতালের কর্মরত চিকিৎসক মৃত বলে জানান।অন্য দু’জন আহত রামকৃষ্ণ বণিক এবং কান্তি সিনহা হাসপাতালে চিকিৎসাধীন। কান্তির সিনহার অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক আগরতলা জিবিতে রেফার করে দেন। চালকদের অসাবধানতার কারণেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রাধাকিশোর পুর থানার পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ গাড়ি ও বাইক আটক করেছে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top