News Flash

  • Home
  • Uncategorized
  • Missing youth was recovered : নিখোঁজ যুবকের পচাগলা দেহ উদ্ধার
Image

Missing youth was recovered : নিখোঁজ যুবকের পচাগলা দেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। গন্ডাছড়া মহকুমার সদাইনন্দ পাড়ার বাসিন্দা নগুরাই রিয়াং নিখোঁজ হওয়ার ছয়দিন পর মঙ্গলবার অভিযুক্ত দুই যুবকের স্বীকার উক্তি মূলে গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ যুবকের পচাগলা দেহ উদ্ধার করলো গন্ডাছড়া থানার পুলিশ । ছয় দিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার গন্ডাছড়া থানাধীন সদাইনন্দ পাড়ার নগুরাই রিয়াং(৩৩) এর মরদেহ উদ্ধার করে গন্ডাছড়া থানার পুলিশ। এদিন দুপুর দেড়টা নাগাদ ডুম্বুর জলাশয় থেকে নগুরাই এর মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার রাত থেকে সে নিখোঁজ ছিল। এরপর গত শুক্রবার পরিবারের পক্ষ থেকে গন্ডাছড়া থানায় নিখোঁজ ডাইরি করা হয়।

পুলিশ তদন্তে নেমে পাশ্ববর্তী বীরমনি পাড়ার প্রনয় চকমা(২৭) এবং উচ্চধন চাকমা(২১) নামে দুই যুবককে জেরা করে। গত সোমবার পুলিশের জেরায় তারা স্বীকার করে নগুরাই রিয়াংকে খুন করেছে। এরপর অভিযুক্তদের সাথে নিয়ে গন্ডাছড়া থানার পুলিশ সোমবার রাত থেকে মৃতদেহ উদ্ধারে নামে। অবশেষে মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ সদাইনন্দ পাড়ার পাশে ডুম্বুর জলাশয় থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top