News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উত্তরপ্রদেশ নির্বাচনে প্রিয়াঙ্কার নেতৃত্বেই লড়বে কংগ্রেস, জানালেন খুরশিদ
Image

উত্তরপ্রদেশ নির্বাচনে প্রিয়াঙ্কার নেতৃত্বেই লড়বে কংগ্রেস, জানালেন খুরশিদ

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স) : আগামী বছর দেশের রাজনৈতিক আঙিনায় সবথেকে গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। যোগী সরকারকে কুর্সি থেকে সরাতে বদ্ধপরিকর কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল। কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় সলমন খুরশিদ জানালেন, উত্তরপ্রদেশ নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রার নেতৃত্বে লড়বে দল।

খুরশিদ এও জানালেন, বিধানসভা নির্বাচনে একাই লড়বে কংগ্রেস। কোনও দলের সঙ্গে জোট করা হবে না। অবশ্য অন্য দলের নেতাদের কংগ্রেসে যোগ দেওয়ার রাস্তা খুলে রাখলেন তিনি। বললেন, ‘জোট হয় হৃদয়ের মাধ্যমে। কেউ যদি আমাদের দলে যোগ দিতে চান তাঁকে স্বাগত।’ তিনি বলেন, ‘আমরা আগামী উত্তরপ্রদেশ নির্বাচন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রার নেতৃত্বে লড়ব। আমাদের জয় নিশ্চিত করতে প্রবল পরিশ্রম করে চলেছেন তিনি। পরে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম জানিয়ে দেবেন প্রিয়াঙ্কা।’


তিনি আরও বলেন, ‘আমরা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে চলেছি। এর জন্য সঠিক স্ট্র্যাটেজি তৈরি করা হয়েছে। ইস্তেহারে থাকবে সাধারণ মানুষের কথাই। প্রধান ফোকাস থাকবে কৃষক এবং নারী অধিকারের ওপর। আমরা আগ্রার মানুষের সঙ্গে দেখা করেছি, তাঁদের সমস্যা নিয়ে আলাপ আলোচনা করেছি।’

Releated Posts

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top