News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Illegal trade in fuel oil : চুড়াইবাড়িতে জ্বালানি তেলের বেআইনী বাণিজ্য চলছে রমরমা
Image

Illegal trade in fuel oil : চুড়াইবাড়িতে জ্বালানি তেলের বেআইনী বাণিজ্য চলছে রমরমা

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১১ সেপ্ঢেম্বর৷৷ উত্তর জেলার চুরাইবাড়ি থানা এলাকা অবৈধ জ্বালানি তেল ও নেশার স্বর্গ রাজ্যে পরিনত হয়েছে৷ চুরাইবাড়ি থানা এলাকাতে অবৈধ পেল্ট্রল ও বিলেতি মদের রমরমা বানিজ্য চলছে৷ চুরাইবাড়ি এলাকাতে প্রকাশ্যে অবৈধ জ্বালানি তেল বাণিজ্য সহ বিলেতি মদের বানিজ্য চললেও চুরাইবাড়ি থানার পুলিশ অবৈধ কারবারীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না৷রাজ্যের প্রবেশদ্বার হল চুরাইবাড়ি৷ বহিঃ রাজ্য থেকে প্রতিদিন নানা দ্রব্য সামগ্রী গাড়ি বোঝাই করে রাজ্যে আসে৷রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়িতে রয়েছে চেক পোষ্ট৷


এই চেক পোষ্টে বহিরাজ্যে থেকে আসা গাড়ি গুলিকে চেকিং করে রাজ্যে প্রবেশের ছাড় পত্র দেওয়া হয়৷ চুরাইবাড়ি চেক পোষ্টে পরিবহন দপ্তর,বিক্রয়কর দপ্তর ও পুলিশের ছাড় পত্র নিয়ে বহিঃ রাজ্য থেকে আগত গাড়ি গুলিকে রাজ্য প্রবেশের অনুমতি দেওয়া হয়৷গাড়ির চালকরা সরকারী নিয়ম কানুন মেনে রাজ্যে প্রবেশ করতে গিয়ে বেশ কয়েক ঘন্টা কেটে যাচ্ছে৷ আর এই সুযোগকে কাজে লাগিয়ে চুরাইবাড়ি এলাকায় অবৈধ কারবারীদের স্বর্গ রাজ্য হয়ে উঠেছে৷বর্তমানে চুরাইবাড়ি থানা এলাকাতে পেল্ট্রলের রমরমা বানিজ্য চলছে৷বহিঃ রাজ্য থেকে আগত পেট্রপন্য বহনকারি গাড়ির গুলির বেশির ভাগের সাথে পাচারকারীদের যোগাযোগ রয়েছে৷পেট্র পন্যবাহি গাড়ি গুলি বিশেষত পেট্রল বাহি গাড়ি গুলি সন্ধ্যা রাতে রাজ্য প্রবেশ করে প্রেমতলা এলাকাতে চলে আসে৷ প্রেমতলা এলাকার জনৈক ব্যাবসায়ী গাড়ি গুলি থেকে পেল্ট্রল নামিয়ে নেয়৷পেল্ট্রলের বদলে গাড়ি গুলির ট্যাঙ্কিতে কেরসিন তেল ডুকিয়ে দেওয়া হয়৷


সংবাদ সূত্রে প্রকাশ,পেল্ট্রল পাচারকারিরা গাড়ির চালকদের কাছ থেকে প্রতি লিটার পেল্ট্রল পঁয়ষট্রি থেকে সওর টাকা দরে বিক্রি করে৷পাচারকারিরা সেই তেল খুচরা বিক্রেতাদের কাছে আশি টাকা থেকে পঁচাশি টাকা দরে বিক্রি করে৷আবার খুচরা বিক্রেতারা নববই টাকা থেকে পঁচানববই টাকা দরে খোলা বাজারে বিক্রি করছে৷অর্থাৎ সরকার অনুমোদিত পেল্ট্রল পাম্প গুলি থেকেও কম দামে খোলা বাজারে বিক্রি হচ্ছে পেল্ট্রল৷ তাছাড়া প্রতিদিন গভীর রাতে চুরাইবাড়ি থানাধীন প্রেমতলা,শনিছড়া, চুরাইবাড়ি রেল স্টেশন ও শনিছড়া সংলগ্ণ এলাকাতে বহিঃ রাজ্য থেকে আগত পেল্টল বাহি গাড়ি গুলি থেকে জলের পাম্প মেশিনের মাধ্যেমে পেল্টল নামানো হয়৷ চুরাইবাড়ি থানা এলাকাতে পেল্ট্রলের অবৈধ বানিজ্যের পাশাপাশি চলছে অবৈধ মদের রমরমা বানিজ্য৷ মেঘালয় রাজ্যে বিলেতি মদের দাম অনেকটাই কম৷আর বিলেতি মদের দাম কম হবার ফলে পাচারকারিরা অবৈধ উপায়ে মেঘালয় রাজ্যে থেকে গাড়ি বোঝাই করে মদ নিয়ে রাজ্যে আসছে৷আর চুরাইবাড়ি থেকে জেলার বিভিন্ন প্রান্তে সেই মদ সরবরাহ করা হয়৷


তাছাড়া চুরাইবাড়ি সেইলটেক্স সংলগ্ণ এক দোকানদার দোকানের আড়ালে বিলেতি মদ রাজ্যের বিভিন্ন প্রান্তে সরবরাহ করছে৷ পাশাপাশি চুরাইবাড়ি থানাধীন ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কের পাশের ধাবা ও লাইন হোটেল গুলিতে চলে মদের রমরমা ব্যবসা৷ এছাড়াও প্রেমতলা,চুরাইবাড়ি রেলস্টেশন,চুরাইবাড়ি সেইলটেক্স, চান্দপুর,শনিছড়া ইত্যাদি এলাকা মদের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে৷চুরাইবাড়ি থানার পুলিশ সবকিছু জেনে শুনেও মোটা অঙ্কের মাসোহারায় ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে৷ অবশ্য মাঝেমধ্যে পুলিশ লোক দেখানো অভিযান চালিয়ে চুনপুঁটিদের গ্রেপ্তার করলেও পাচার বানিজ্যের রাঘববোয়ালদের বিরুদ্বে কোন পদক্ষেপ নিচ্ছে না৷তাই সানীয় জনগণ দাবি তুলছেন অবৈধ জ্বালানি তেল পেট্রল ও মদের রমরমা বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের৷ অন্যথায় সানীয় জনগণ চুরাইবাড়ি থানার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হবেন৷

Releated Posts

বিধায়িকা কল্যাণী রায় সাহার স্বামীর আকস্মিক প্রয়াণ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৩০ জুলাই : তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সাহার স্বামী দীনেশ…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top