News Flash

  • Home
  • Uncategorized
  • Terrible theft at Arundhati Nagar : রাজধানী আগরতলা শহর সংলগ্ন অরুন্ধতী নগর পোস্ট অফিসে ভয়াবহ চুরি
Image

Terrible theft at Arundhati Nagar : রাজধানী আগরতলা শহর সংলগ্ন অরুন্ধতী নগর পোস্ট অফিসে ভয়াবহ চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর।। রাজধানী আগরতলা শহর সংলগ্ন অরুন্ধতী নগর পোস্ট অফিসে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকাসহ অন্যান্য মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে গেছে চোরের দল। রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় চুরির ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে। বৃহস্পতিবার গভীর রাতে চোরের দল আগরতলা অরুন্ধতী নগর পোস্ট অফিসের তালা ভেঙ্গে পোস্ট অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং টাকা চুরি করে নিয়ে যায়।

শুক্রবার পোস্ট অফিসের তালা খুলতে এসে দায়িত্বপ্রাপ্ত এক কর্মী লক্ষ করেন পোস্ট অফিসের সামনের দরজার তালা ভাঙ্গা। তার সঙ্গে কয়েকজন এজেন্ট ছিলেন। এজেন্টদের সঙ্গে নিয়ে পেছনের দিকে গিয়ে লক্ষ্য করেন পেছনের দরজা খোলা। সঙ্গে সঙ্গে পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত ওই কর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন করে বিষয়টি জানান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিষয়টি পুলিশকে জানানো হয়। অরুন্ধতী নগর পোস্ট অফিসে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘটনার তদন্ত করে। পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত ওই কর্মী জানান আনুমানিক সাড়ে সাত হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা। অনেকগুলি লকার ভেঙ্গে দিয়ে গেছে। এছাড়া বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে ফেলে দিয়ে গেছে। অরুন্ধতী নগর পোস্ট অফিসে চুরির ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার জনগণের তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এলাকাবাসীর দাবি জানিয়েছেন।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top