News Flash

  • Home
  • Uncategorized
  • Young man died tragically : লংতরাইয়ে ঝর্ণা দেখতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের
Image

Young man died tragically : লংতরাইয়ে ঝর্ণা দেখতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ দিল্লীর বাসিন্দা বিকাশ কুমার ত্যাগী৷ শিক্ষিত যুবক৷ সিএ হিসেবে আগরতলায় টিএনজিসিএল এ কর্মরত৷ রবিবার ছুটির দিন৷ চার বন্ধু মিলে আগরতলা থেকে কমলপুর হয়ে লংতরাই পাহারের পাদদেশে সানহাই ঝর্ণা দেখতে গিয়েছিলেন৷ মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যে ওই ঝর্ণা সকলকে আকৃষ্ট করে৷ প্রায় প্রতিদিনই কিছু লোক রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ওই ঝর্ণার মনোরম দৃশ্য দেখতে যান৷


বিকাশ কুমার ত্যাগী সহ চার বন্ধু রবিবার সেখানে যায়৷ কিন্তু, বিকাশ আর জীবিত ফিরতে পারলেন না৷ এক লহমায় তাঁর জীবন দীপ নিভে গেল৷ শুধু একটু অসতর্কতাই তার জীবনের কাল হয়ে দাঁড়াল৷ প্রায় একশ কুড়ি ফুট নীচে পড়ে যায় বিকাশ৷
চারবন্ধুর মধ্যে অন্যরা জানিয়েছেন, তারা বিকাল চারটা নাগাদ সেখানে পৌঁছে৷ সবাই যে যার মতো করে সেলফি তুলছিল মোবাইলে৷ ছবি তুলার সময় হঠাৎই বিকাশ ঝর্ণার উৎসের খুব কাছে চলে যায়৷ যেটি খুবই বিপজ্জনত বলে চিহ্ণিত৷ সেখান থেকে আচমকা অসাবধানতাবশত বিকাশ ঝর্ণার উপর থেকে নীচে পড়ে জলে তলিয়ে যায়৷


অন্য বন্ধুরা চিৎকার চেচামেচি করতে থাকে৷ এলাকাটি জনশূণ্য৷ কিছুটা দূরে ছোট একটি জনবসতি রয়েছে৷ বন্ধুরা সেখানে গিয়ে লোকজনকে বিষয়টি জানায়৷ খবর জেওয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তল্লাসী চালিয়ে বিকাশ কুমার ত্যাগীর মৃতদেহ উদ্ধার করেছে৷
এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, এই নিয়ে ওই ঝর্ণায় চৌদ্দজন প্রাণ হারিয়েছেন একইভাবে৷ স্থানীয় ব্লক প্রশাসনের কাছে এলাকার লোকজন বহুবার দাবী জানিয়েছে যাতে ওই ঝর্ণার বিপদসংকুল জায়গায় রেলিংয়ের ব্যবস্থা করা হয়ে৷ কিন্তু, প্রশাসনের তরফ থেকে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি৷ আর তাতেই একের পর এক প্রাণ যাচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top