News Flash

  • Home
  • Uncategorized
  • Organization in Tripura is a difficult challenge : ত্রিপুরায় সংগঠন তৈরি করা কঠিন চ্যালেঞ্জ : তৃণমূল নেত্রী সুস্মিতা
Image

Organization in Tripura is a difficult challenge : ত্রিপুরায় সংগঠন তৈরি করা কঠিন চ্যালেঞ্জ : তৃণমূল নেত্রী সুস্মিতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সংগঠন তৈরি করা কঠিন চ্যালেঞ্জ৷ অকপটে স্বীকার করেছেন কংগ্রেসত্যাগী সদ্য তৃণমূলি সুস্মিতা দেব৷ আজ বুধবার ত্রিপুরা সফরে এসেছেন তিনি৷ আগরতলা এসে তিনি বিজেপি এবং ত্রিপুরা সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন৷ এদিকে, আজ পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলও রাজ্যে এসেছেন৷ বিমানবন্দরে নেমে তাঁরাও সুর চড়িয়ে বলেন, তৃণমূলকে মূল্য দিতে নারাজ বিজেপি দুষৃকতীদের দিয়ে গাড়ি ভাঙচুর করাচ্ছে কেন?


এদিন সুস্মিতা দেব বলেন, ত্রিপুরায় নির্বাচনে গালভরা প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি৷ আজ জনগণের সাথে বিশ্বাসঘাতকতার জবাব দেওয়ার সময় এসেছে৷ তাঁর কথায়, ত্রিপুরায় বামেরা নিষ্ক্রিয়৷ কংগ্রেস দু-বছর ধরে কমিটি বানাতে পারছে না৷ এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস মানুষকে মুক্তি দিতে ত্রিপুরায় আসছে৷ তাঁর দাবি, ত্রিপুরার স্বার্থে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে এসেছে৷


তিনি বলেন, মানুষ চাইছেন ত্রিপুরায় তৃণমূল সংগঠন বিস্তার করুক৷ তাই, কয়েক মাস কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে৷ সংগঠন তৈরি করার জন্য এই চ্যালেঞ্জ গ্রহণ করতেই হবে৷ তাঁর দাবি, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের অভিজ্ঞ নেতারা প্রতিনিয়ত ত্রিপুরায় আসছেন৷ তাই আমাদের বিশ্বাস, ত্রিপুরায় শক্তিশালী সংগঠন তৈরি করতে পারব৷
এদিন বিমানবন্দরে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী কটাক্ষের সুরে বলেন, ত্রিপুরায় তৃণমূলকে মূল্য দিতে চাইছে না বিজেপি৷ অথচ তৃণমূলের গাড়ি ভাঙচুর করছেন বিজেপির দুষৃকতকারীরা৷ তিনি বিদ্রুপ করে বলেন, তৃণমূল ত্রিপুরায় আসবে, ঘুরে আনন্দ করে ফিরে যাবে৷ তাতে বিজেপি এতটা ভিত হচ্ছে কেন, প্রশ্ণ ছুড়ে দেন তিনি৷

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top