News Flash

  • Home
  • বিনোদন
  • জেন-জি আন্দোলনকারীদের নিয়ে কঙ্গনার মন্তব্যে বিরোধীদের তোপ, ‘ওঁকে কেউ গুরুত্ব দেয় না’
Image

জেন-জি আন্দোলনকারীদের নিয়ে কঙ্গনার মন্তব্যে বিরোধীদের তোপ, ‘ওঁকে কেউ গুরুত্ব দেয় না’

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউতের জেন-জি আন্দোলনকারীদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যকে ঘিরে মঙ্গলবার তীব্র আক্রমণ শানাল বিরোধী দলগুলি। কংগ্রেস সাংসদ সৈয়দ নাসির হুসেন বলেন, “ওঁকে কেউ গুরুত্ব দিয়ে নেন না।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কঙ্গনার ছাত্র আন্দোলন, গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে কোনও ধারণা নেই।

কঙ্গনার মন্তব্যের প্রতিক্রিয়ায় সৈয়দ নাসির হুসেন বলেন, “ওঁকে কেউ গুরুত্ব দেয় না। ছাত্র আন্দোলন, গণতন্ত্র কিংবা গণতান্ত্রিক জীবনযাপন সম্পর্কে তাঁর কোনও জ্ঞান নেই। তিনি সবসময়ই ভিত্তিহীন মন্তব্য করেন।”

কংগ্রেস সাংসদ সুখদেও ভগতও কঙ্গনাকে কটাক্ষ করে বলেন, “তিনি হয়তো একজন ভালো অভিনেত্রী, কিন্তু সাংসদ হিসেবে কখনও নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশের প্রথম প্রধানমন্ত্রী বলেন, আবার কখনও দাবি করেন ২০১৪ সালের পর ভারত স্বাধীন হয়েছে। তাই তাঁকে গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজন নেই। এমনকি তাঁর নিজের দল বিজেপিও তাঁকে গুরুত্ব দেয় না।”

সমাজবাদী পার্টির নেতা উদয়বীর সিংও একই সুরে বলেন, কঙ্গনার রাজনৈতিক বোধ সীমিত। তাঁর কথায়, “নির্বাচনে জেতার জন্য অনেক সময় চলচ্চিত্র জগতের তারকাদের প্রার্থী করা হয়। কিন্তু তাই বলে প্রত্যেক তারকার রাজনৈতিক বোঝাপড়া থাকবে, এমন নয়। বিজেপি সরকারে তাঁদের অনেক সময় শুধুমাত্র নামমাত্র পদ দেওয়া হয়, আসল কাজ দলই পরিচালনা করে। তাই তাঁর মন্তব্যকে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও বোঝাপড়ার পরিসর অনুযায়ীই গুরুত্ব দেওয়া উচিত।”

প্রসঙ্গত, সম্প্রতি জন্তর-মন্তর-সহ বিভিন্ন স্থানে আন্দোলনরত জেন-জি বিক্ষোভকারীদের সোশ্যাল মিডিয়ার ভিডিও এবং ভাষা নিয়ে কঙ্গনা রানাউত কড়া সমালোচনা করেন। তিনি লেখেন, “জীবনে কখনও এত কদর্যতা একসঙ্গে দেখিনি। জেন জেড আন্দোলনের এই রিলগুলো বমি উদ্রেককারী। ওরা যে ভাষায় কথা বলছে এবং যে ধরনের শব্দ ব্যবহার করছে, তা অত্যন্ত অশালীন ও বিরক্তিকর।”

কঙ্গনার এই মন্তব্যের পর বিরোধী দলগুলি অভিযোগ করে, প্রশ্নফাঁসের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আন্দোলনরত যুবকদের উদ্বেগের প্রতি সংবেদনশীল হওয়ার পরিবর্তে তিনি উস্কানিমূলক ও অসংবেদনশীল মন্তব্য করেছেন।

–আইএএনএস

Releated Posts

বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী বিজয়ের স্ত্রী সঙ্গীতা, আইনি লড়াইয়ের ইতি

চেন্নাই, ৭ আগস্ট(আইএএনএস): নাটকীয় মোড় নিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, অভিনেতা-থেকে-রাজনীতিক হওয়া বিজয় এবং তাঁর স্ত্রী সঙ্গীতার বৈবাহিক সম্পর্কের আইনি…

ByBySandeep Biswas Aug 7, 2026

কলকাতার হাসপাতালে অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৭ আগস্ট (আইএএনএস): কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেতা-রাজনীতিক ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে শুক্রবার দেখা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

‘মহাভারত’-এর সহ-অভিনেতা প্রদীপ রাওয়াতকে স্মরণ সুরেন্দ্র পালের, বললেন— ‘অশ্বত্থামা হিসেবে তিনি ছিলেন অনন্য’

মুম্বই, ৫ আগস্ট (আইএএনএস): প্রয়াত অভিনেতা প্রদীপ রাম সিং রাওয়াতকে আবেগঘন শ্রদ্ধা জানালেন বর্ষীয়ান অভিনেতা সুরেন্দ্র পাল সিং।…

ByByNews Desk Aug 5, 2026

অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ অনুপম খেরের, দেশ-সমাজ-সিনেমা নিয়ে দীর্ঘ আলোচনা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): প্রবীণ অভিনেতা অনুপম খের মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।…

ByByNews Desk Aug 4, 2026

Leave a Reply

Scroll to Top