News Flash

  • Home
  • দিনের খবর
  • ৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির
Image

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার দেশজুড়ে দলের নেতা-কর্মী ও সমর্থকদের শুভেচ্ছায় ভরে উঠল তাঁর পাটনার বাসভবন। মধ্যরাত থেকেই তাঁর বাড়ির বাইরে ভিড় জমাতে শুরু করেন আরজেডি কর্মীরা।

পাটনার রাবড়ি আবাসনের বাইরে বিপুল সংখ্যক আরজেডি সমর্থক জড়ো হয়ে জন্মদিন উদযাপনে সামিল হন। হাতে গোলাপ, কেক এবং ব্যান্ডপার্টি নিয়ে তাঁরা উৎসবের পরিবেশ তৈরি করেন। এদিন সমর্থকদের একাংশ লালুপ্রসাদকে “গরিবের মসিহা” বলেও উল্লেখ করেন।

দলীয় কর্মীদের বক্তব্য, লালুপ্রসাদ যাদব শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি গরিব ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। তাঁদের মতে, তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার লড়াই করেছেন।

এক সমর্থক বলেন, “আজ আরজেডি পরিবারের কাছে আনন্দের দিন। লালুজি গরিব, কৃষক ও প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। আমরা তাঁর দীর্ঘায়ু কামনা করি, যাতে তিনি তাঁর রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যেতে পারেন।”

আরজেডি-র রাজ্য সভাপতি মঙ্গানি লাল মন্ডল এবং দলের বিধায়ক ভাই বীরেন্দ্র-ও লালুপ্রসাদের স্ত্রী ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী-র বাসভবনে গিয়ে শুভেচ্ছা জানান।

মঙ্গনি লাল মণ্ডল বলেন, “আজ আনন্দ ও উদযাপনের দিন। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করি। সামাজিক ন্যায়ের লড়াইয়ে তিনি আমাদের পথপ্রদর্শক এবং ভবিষ্যতেও তাঁর নেতৃত্ব ও অনুপ্রেরণা আমরা পেতে চাই।”

ভাই বীরেন্দ্র বলেন, “আজ শুধু বিহার নয়, গোটা দেশজুড়ে গরিব ও প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হিসেবে পরিচিত লালুপ্রসাদ যাদবের জন্মদিন উদযাপিত হচ্ছে।”

এদিকে, জনতা দল (ইউনাইটেড)-এর জাতীয় মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ-ও লালুপ্রসাদকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা। তিনি দীর্ঘজীবী হোন এবং মানুষের সেবায় তাঁর দলকে সঠিক পথে পরিচালিত করে যান— এটাই আমাদের সম্মিলিত কামনা।”

অন্যদিকে, জনশক্তি জনতা দলের নেতা তেজ প্রতাপ যাদব সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তায় বাবাকে শুভেচ্ছা জানান। তিনি লেখেন, “আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমি তাঁর সন্তান। তিনি শুধু আমাকে জীবনই দেননি, কীভাবে সঠিকভাবে জীবনযাপন করতে হয় তাও শিখিয়েছেন।”

তেজ প্রতাপ আরও বলেন, তাঁর বাবা শুধু একজন পিতা নন, তিনি একজন মহান নেতা, অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব এবং তাঁর জীবনের পথপ্রদর্শক।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top