News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাতাবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় অক্ষত একই পরিবারের তিন সদস্য
Image

মাতাবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় অক্ষত একই পরিবারের তিন সদস্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩১ মে: উদয়পুরের ঐতিহাসিক মাতা ত্রিপুরেশ্বরী মন্দির-এ পুজো দিয়ে আগরতলায় ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখোমুখি হয় একই পরিবারের তিন সদস্য। ঘটনাটি ঘটে আগরতলা-উদয়পুর সড়কের চড়িলাম পরিমল চৌমুহনী এলাকায়। তবে সৌভাগ্যবশতঃ দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি। পরিবারের সকল সদস্যই সুস্থ রয়েছেন।

জানা গেছে, টি আর ০১ সি জি ০৪৭৪ নম্বরের একটি ব্যক্তিগত গাড়িতে করে গাড়ির মালিক নিজেই পরিবারের সদস্যদের নিয়ে মাতাবাড়িতে পুজো দিতে গিয়েছিলেন। পুজো শেষে আগরতলায় ফেরার সময় চড়িলাম পরিমল চৌমুহনী এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে গিয়ে রাস্তার ধারের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা মারে।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, দীর্ঘ পথচলার ক্লান্তিতে গাড়ির চালক তথা মালিক কিছুক্ষণের জন্য তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান এবং সঙ্গে সঙ্গে দমকল বিভাগকে খবর দেন।খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশও ঘটনাস্থলে এসে দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেয়। দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান গাড়িতে থাকা তিনজন।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেরই বিশ্বাস, মাতা ত্রিপুরেশ্বরী সুন্দরীর আশীর্বাদেই এত বড় দুর্ঘটনার পরও পরিবারের সদস্যরা সম্পূর্ণ অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন। বর্তমানে তারা সকলেই সুস্থ ও নিরাপদ রয়েছেন।

Releated Posts

রথযাত্রার আগে জগন্নাথ জিউ মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন জেলা শাসক ও পুলিশ সুপার

আগরতলা, ১৫ জুলাই: রাত পোহালেই রথযাত্রা। উৎসবকে ঘিরে ইতিমধ্যেই সেজে উঠেছে রাজধানী আগরতলা। রথযাত্রা যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে…

ByByReshmi Debnath Jul 16, 2026

বিজেপির কর্মীরা অনাথ নয়, আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে কড়া হুঁশিয়ারি প্রতিমা ভৌমিকের

আগরতলা, ১৫ জুলাই: রাজনৈতিক হিংসার অভিযোগকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠল রাজ্যের রাজনৈতিক মহল। বুধবার আগরতলার জিবি…

ByByReshmi Debnath Jul 15, 2026

মাত্র তিনজন শিক্ষকেই চলছে স্কুল, শিক্ষক সংকটে ব্যাহত পঠনপাঠন

আগরতলা, ১৫ জুলাই: কমলাসাগর বিধানসভা এলাকার হরিশনগর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে ব্যাহত হচ্ছে শিক্ষাদান।…

ByByReshmi Debnath Jul 15, 2026

মারুতি ইকো গাড়িতে ফেলে আসা ব্যাগ উদ্ধার না হওয়ায় থানায় অভিযোগ, গুরুত্বপূর্ণ নথি হারিয়ে উদ্বেগে মালিক

আগরতলা, ১৫ জুলাই: উদয়পুর থেকে আগরতলা আসার পথে একটি মারুতি ইকো গাড়িতে ফেলে আসা গুরুত্বপূর্ণ নথিপত্রভর্তি ব্যাগ এখনও…

ByByReshmi Debnath Jul 15, 2026
Scroll to Top