News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাত দিন ধরে বিদ্যুৎহীন শিখরিয়া গ্রাম, ব্যাহত পানীয় জল সরবরাহ
Image

সাত দিন ধরে বিদ্যুৎহীন শিখরিয়া গ্রাম, ব্যাহত পানীয় জল সরবরাহ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩১ মে: চড়িলাম বিধানসভার লালসিংমুড়া গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের শিখরিয়া গ্রামে গত সাত দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। বিদ্যুৎ না থাকায় পানীয় জল সরবরাহ ব্যবস্থাও কার্যত ভেঙে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে সংঘটিত ঝড়-বৃষ্টির সময় একটি বিশাল গাছ বিদ্যুতের তারের উপর ভেঙে পড়ে। এরপর থেকেই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। দীর্ঘদিন পেরিয়ে গেলেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের মধ্যে।
বিদ্যুৎ না থাকায় শিখরিয়া গ্রামের পানীয় জল সরবরাহের জন্য ব্যবহৃত মেশিনটিও বন্ধ হয়ে রয়েছে। ফলে অপারেটর উমা ভৌমিক মেশিন চালাতে পারছেন না এবং পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে।

তীব্র গরমের মধ্যে পানীয় জলের সংকটে পড়ে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে পানীয় জল সরবরাহ পুনরায় চালু করার জন্য সংশ্লিষ্ট দপ্তর দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যার কথা জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে নিত্যপ্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত হয়ে দুর্ভোগের শিকার হতে হচ্ছে তাঁদের।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন: সাতচাঁদে মিছিল করে ১০১ আসনে সিপিআইএমের মনোনয়ন জমা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট…

ByByReshmi Debnath Sep 4, 2026

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top