News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছড়ার উপর বাঁশের সাঁকোই ভরসা, বক্স কালভার্ট নির্মাণের দাবিতে সরব বালডুংবাসী
Image

ছড়ার উপর বাঁশের সাঁকোই ভরসা, বক্স কালভার্ট নির্মাণের দাবিতে সরব বালডুংবাসী

আগরতলা, ৩১ মে: মান্দাই আরডি ব্লকের অন্তর্গত আড়িয়া গ্রাম পঞ্চায়েতের বালডুং এলাকায় একটি ছড়ার উপর স্থায়ী সেতু বা বক্স কালভার্ট না থাকায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এলাকাবাসী ওই স্থানে একটি বক্স কালভার্ট নির্মাণের দাবি জানিয়ে এলেও আজ পর্যন্ত সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালডুং এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগের এই পথে একটি ছড়া থাকলেও সেখানে কোনো কালভার্ট নির্মাণ করা হয়নি। ফলে এলাকাবাসী নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছেন। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তখন সাঁকো পারাপার অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়ে এবং সাধারণ মানুষের পাশাপাশি স্কুল-কলেজ পড়ুয়া ও প্রবীণদেরও নানা সমস্যার সম্মুখীন হতে হয়।

এলাকাবাসীর দাবি, তারা একাধিকবার স্থানীয় এমডিসি জগদীশ দেববর্মা এবং বিধায়িকা স্বপ্না দেববর্মার কাছে বক্স কালভার্ট নির্মাণের আবেদন জানিয়েছেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় জনগণের বক্তব্য, একটি বক্স কালভার্ট নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে। তাই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে ছড়াটির উপর একটি স্থায়ী বক্স কালভার্ট নির্মাণের জন্য রাজ্য সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছেন বালডুং এলাকার বাসিন্দারা।

Releated Posts

বাদল শীলের শহিদ দিবসের কর্মসূচি ঘিরে চোত্তাখলায় উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে থমকে মিছিল

বিলোনিয়া, ১৫ জুলাই: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার চোত্তাখলায় বুধবার সিপিআই(এম)-এর উদ্যোগে বাদল শীলের শহিদ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে…

ByByReshmi Debnath Jul 16, 2026

রথযাত্রার আগে জগন্নাথ জিউ মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন জেলা শাসক ও পুলিশ সুপার

আগরতলা, ১৫ জুলাই: রাত পোহালেই রথযাত্রা। উৎসবকে ঘিরে ইতিমধ্যেই সেজে উঠেছে রাজধানী আগরতলা। রথযাত্রা যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে…

ByByReshmi Debnath Jul 16, 2026

বিজেপির কর্মীরা অনাথ নয়, আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে কড়া হুঁশিয়ারি প্রতিমা ভৌমিকের

আগরতলা, ১৫ জুলাই: রাজনৈতিক হিংসার অভিযোগকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠল রাজ্যের রাজনৈতিক মহল। বুধবার আগরতলার জিবি…

ByByReshmi Debnath Jul 15, 2026

মাত্র তিনজন শিক্ষকেই চলছে স্কুল, শিক্ষক সংকটে ব্যাহত পঠনপাঠন

আগরতলা, ১৫ জুলাই: কমলাসাগর বিধানসভা এলাকার হরিশনগর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে ব্যাহত হচ্ছে শিক্ষাদান।…

ByByReshmi Debnath Jul 15, 2026
Scroll to Top