News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বড়জলায় ‘মন কি বাত’ শ্রবণ, প্রধানমন্ত্রীর বার্তা জনকল্যাণমূলক কাজে অনুপ্রেরণা জোগায়: মন্ত্রী রতন লাল নাথ
Image

বড়জলায় ‘মন কি বাত’ শ্রবণ, প্রধানমন্ত্রীর বার্তা জনকল্যাণমূলক কাজে অনুপ্রেরণা জোগায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ৩১ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় মাসিক অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৪তম পর্ব রবিবার বড়জলা মণ্ডলের ২৮ নম্বর বুথের মধ্য ভুবনবন এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে একযোগে শ্রবণ করেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন, প্রধানমন্ত্রীর অনুপ্রেরণামূলক বক্তব্য দেশ গঠন, সমাজসেবা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের আরও উৎসাহিত করে। সকলের সক্রিয় অংশগ্রহণে এদিনের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।

মন্ত্রী আরও বলেন, এদিনের ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অঙ্গদান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দেশের জলসম্পদ ও জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পরিবেশ সংরক্ষণসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। এসব বিষয় সমাজের সর্বস্তরের মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী নিয়মিতভাবে ‘মন কি বাত’-এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের ইতিবাচক উদ্যোগ, সামাজিক দায়বদ্ধতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে তুলে ধরেন, যা নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top