News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিখোঁজ যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল খোয়াই থানার পুলিশ
Image

নিখোঁজ যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল খোয়াই থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৩১ মে: নিখোঁজ এক যুবককে উদ্ধার করে তাঁর পরিবারের হাতে তুলে দিয়ে মানবিকতার পরিচয় দিল খোয়াই থানার পুলিশ। পুলিশের এই উদ্যোগে স্বস্তি ফিরেছে উদ্বিগ্ন পরিবারে।

পুলিশ সূত্রে জানা গেছে, খিলপাড়া থানার অন্তর্গত রাইয়াবাড়ি এলাকার বাসিন্দা রোহিনী কুমার জমাতিয়ার ২৬ বছর বয়সী ছেলে তিন দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পেয়ে খিলপাড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন।

এরপর শনিবার খোয়াই থানার অন্তর্গত মহাদেবটিলা এলাকায় ওই যুবককে দেখতে পেয়ে খোয়াই থানার পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে। পরিচয় নিশ্চিত হওয়ার পর খিলপাড়া থানার মাধ্যমে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।

রবিবার সকালে যুবকের মা খোয়াই থানায় পৌঁছালে থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণধন সরকার তাঁর ছেলেকে মায়ের হাতে তুলে দেন। পাশাপাশি বাড়ি ফেরার সুবিধার্থে যাতায়াত খরচ বাবদ কিছু আর্থিক সহায়তাও প্রদান করা হয় বলে জানা গেছে।
পুলিশের এই মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ উদ্বেগের পর ছেলেকে ফিরে পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরাও।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন: সাতচাঁদে মিছিল করে ১০১ আসনে সিপিআইএমের মনোনয়ন জমা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট…

ByByReshmi Debnath Sep 4, 2026

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top