News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুক্তধারা প্রেক্ষাগৃহে ‘মন কি বাত’ অনুষ্ঠান শ্রবণ করলেন মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর
Image

মুক্তধারা প্রেক্ষাগৃহে ‘মন কি বাত’ অনুষ্ঠান শ্রবণ করলেন মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর

আগরতলা, ৩১ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৪তম পর্ব রবিবার আগরতলার বড়দোয়ালী ১১ নম্বর বুথের অন্তর্গত মুক্তধারা প্রেক্ষাগৃহে শ্রবণ করেন  মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল খট্টর।

অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী জানান, ‘মন কি বাত’-এর ১৩৪তম পর্বে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে দেশের ক্রীড়াবিদদের সাফল্য ও তাদের অনুপ্রেরণামূলক যাত্রা, তীব্র দাবদাহের সময় সাধারণ মানুষের করণীয়, দেশীয় পানীয় ব্যবহারের প্রসার, আম চাষিদের সাফল্যের কাহিনি এবং কৃষিক্ষেত্রে উদ্ভাবনী উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

এছাড়াও প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস থেকে দেশে ফিরিয়ে আনা প্রাচীন চোল সাম্রাজ্যের ঐতিহাসিক তাম্রপটের গুরুত্ব তুলে ধরেন। দেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন। পাশাপাশি শিক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের অসামান্য অবদানের বিভিন্ন উদাহরণ তুলে ধরে দেশবাসীকে ইতিবাচক উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানান।

মুখ্যমন্ত্রী বলেন, ‘মন কি বাত’ শুধু একটি রেডিও অনুষ্ঠান নয়, এটি দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সৃজনশীলতা, উদ্ভাবন, সামাজিক দায়বদ্ধতা এবং জাতি গঠনে তাঁদের অবদানের এক অনন্য মঞ্চ। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এদিনের শ্রবণ কর্মসূচিতে দলীয় নেতা-কর্মী, জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী প্রদত্ত বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি জাতীয় উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কেও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

Releated Posts

শিক্ষক নিয়োগে ‘টেট’ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ১৫ জুলাই: রাজ্যে শিক্ষক নিয়োগে টেট  বাধ্যতামূলক করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার…

ByByReshmi Debnath Jul 16, 2026

বাদল শীলের শহিদ দিবসের কর্মসূচি ঘিরে চোত্তাখলায় উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে থমকে মিছিল

বিলোনিয়া, ১৫ জুলাই: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার চোত্তাখলায় বুধবার সিপিআই(এম)-এর উদ্যোগে বাদল শীলের শহিদ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে…

ByByReshmi Debnath Jul 16, 2026

রথযাত্রার আগে জগন্নাথ জিউ মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন জেলা শাসক ও পুলিশ সুপার

আগরতলা, ১৫ জুলাই: রাত পোহালেই রথযাত্রা। উৎসবকে ঘিরে ইতিমধ্যেই সেজে উঠেছে রাজধানী আগরতলা। রথযাত্রা যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে…

ByByReshmi Debnath Jul 16, 2026

বিজেপির কর্মীরা অনাথ নয়, আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে কড়া হুঁশিয়ারি প্রতিমা ভৌমিকের

আগরতলা, ১৫ জুলাই: রাজনৈতিক হিংসার অভিযোগকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠল রাজ্যের রাজনৈতিক মহল। বুধবার আগরতলার জিবি…

ByByReshmi Debnath Jul 15, 2026
Scroll to Top