News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভুয়ো সাংবাদিক সেজে গাঁজা পাচার, কমলপুরে ধৃত ৩,  উদ্ধার ২১.৫ কেজি গাঁজা
Image

ভুয়ো সাংবাদিক সেজে গাঁজা পাচার, কমলপুরে ধৃত ৩,  উদ্ধার ২১.৫ কেজি গাঁজা

কমলপুর, ৩১ মে: গাড়িতে ‘প্রেস’ স্টিকার লাগিয়ে সাংবাদিক পরিচয়ে গাঁজা পাচারের চেষ্টা করতে গিয়ে কমলপুরে পুলিশের জালে ধরা পড়ল তিন মাদক কারবারি। রবিবার কমলপুরের দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টে অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে ২১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে কমলপুর থানার পুলিশ। ধৃত তিনজনই বিহারের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, আগরতলা থেকে একটি গাড়িতে বিপুল পরিমাণ গাঁজা বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। খবরের ভিত্তিতে কমলপুরের দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টে নজরদারি জোরদার করে পুলিশ।

কিছুক্ষণ পর সন্দেহভাজন একটি গাড়ি সেখানে পৌঁছালে সেটিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় এএস – ১৫ – জে -৮৫৬৬ নম্বরের  গাড়ি থেকে ২১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

পুলিশ আধিকারিক জানান, ধৃতদের মধ্যে একজন নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেওয়ার চেষ্টা করে। তবে প্রাথমিক তদন্তে জানা যায়, তারা সাংবাদিক নন এবং গাড়িতে ‘প্রেস’ স্টিকার লাগিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে মাদক পাচারের চেষ্টা করছিল।

ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার উৎস এবং পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

বাদল শীলের শহিদ দিবসের কর্মসূচি ঘিরে চোত্তাখলায় উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে থমকে মিছিল

বিলোনিয়া, ১৫ জুলাই: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার চোত্তাখলায় বুধবার সিপিআই(এম)-এর উদ্যোগে বাদল শীলের শহিদ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে…

ByByReshmi Debnath Jul 16, 2026

রথযাত্রার আগে জগন্নাথ জিউ মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন জেলা শাসক ও পুলিশ সুপার

আগরতলা, ১৫ জুলাই: রাত পোহালেই রথযাত্রা। উৎসবকে ঘিরে ইতিমধ্যেই সেজে উঠেছে রাজধানী আগরতলা। রথযাত্রা যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে…

ByByReshmi Debnath Jul 16, 2026

বিজেপির কর্মীরা অনাথ নয়, আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে কড়া হুঁশিয়ারি প্রতিমা ভৌমিকের

আগরতলা, ১৫ জুলাই: রাজনৈতিক হিংসার অভিযোগকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠল রাজ্যের রাজনৈতিক মহল। বুধবার আগরতলার জিবি…

ByByReshmi Debnath Jul 15, 2026

মাত্র তিনজন শিক্ষকেই চলছে স্কুল, শিক্ষক সংকটে ব্যাহত পঠনপাঠন

আগরতলা, ১৫ জুলাই: কমলাসাগর বিধানসভা এলাকার হরিশনগর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে ব্যাহত হচ্ছে শিক্ষাদান।…

ByByReshmi Debnath Jul 15, 2026
Scroll to Top