News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গর্ভবতী নাবালিকা উদ্ধার, বাল্যবিবাহ রোধে কঠোর পদক্ষেপের দাবি
Image

গর্ভবতী নাবালিকা উদ্ধার, বাল্যবিবাহ রোধে কঠোর পদক্ষেপের দাবি

আগরতলা, ৩০ মে: ১০৯৮ চাইল্ড লাইনে প্রাপ্ত একটি অভিযোগের ভিত্তিতে পানিসাগর মহকুমার নয়দ্রোন এলাকায় অভিযান চালিয়ে এক গর্ভবতী নাবালিকাকে উদ্ধার করেছে চাইল্ড লাইন ও পুলিশ প্রশাসন।

তদন্তে জানা যায়, প্রায় দুই বছর আগে ওই এলাকার এক নাবালক ও নাবালিকার বিয়ে হয়েছিল। বর্তমানে ছেলেটির বয়স ১৯ বছর ৪ মাস এবং মেয়েটির বয়স ১৫ বছর ৬ মাস। এছাড়াও নাবালিকাটি বর্তমানে গর্ভবতী বলে জানা গেছে।

ঘটনার তদন্তে নেমে চাইল্ড লাইনের আধিকারিকরা নাবালিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। দীর্ঘ আলোচনার পর মেয়েটির পরিবার তাকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত নিজেদের কাছে রাখার সম্মতি দেয়। একই সঙ্গে ছেলেটির পরিবারও প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেয়।

পরবর্তীতে চাইল্ড লাইনের আধিকারিকরা এবং ছেলেটির পরিবারের সদস্যরা ধর্মনগরের আলগাপুর এলাকায় গিয়ে নাবালিকাকে তার পরিবারের হাতে তুলে দেন।

এই অভিযানে নেতৃত্ব দেন পানিসাগরের ডিসিএম বিশ্বজিৎ ভট্টাচার্য। এছাড়াও অভিযানে অংশ নেন চাইল্ড লাইনের আধিকারিকরা এবং পানিসাগর থানার পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে গোটা পানিসাগর মহকুমায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, এলাকায় বাল্যবিবাহের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তাই এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

বিলোনিয়ায় এনডিপিএস মামলায় বড় রায়, গাঁজাসহ ধৃত যুবকের ১০ বছরের কারাদণ্ড

বিলোনিয়া, ২৮ আগস্ট: ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারের মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং…

ByByReshmi Debnath Aug 28, 2026

বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ, অবরোধ মূল সড়ক

কৈলাসহর, ২৮ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের পদত্যাগ এবং কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই…

ByByReshmi Debnath Aug 28, 2026

কিউবার রাষ্ট্রদূতের সামনে ভারতবিরোধী মন্তব্যের অভিযোগ, সিপিআইএমের বিরুদ্ধে শহরে বিজেপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: সম্প্রতি ত্রিপুরা সফরে আসেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত। তাঁর রাজ্য সফরকে কেন্দ্র করে সিপিআইএমের…

ByByReshmi Debnath Aug 28, 2026

আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে চালু হতে যাচ্ছে অনলাইন ক্যাব পরিষেবা: পরিবহণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে…

ByByReshmi Debnath Aug 28, 2026
Scroll to Top