News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অসমাপ্ত সরকারি কাজ পরিদর্শনে বিধায়কদের প্রতিনিধি দল, দ্রুত সম্পন্নের নির্দেশ
Image

অসমাপ্ত সরকারি কাজ পরিদর্শনে বিধায়কদের প্রতিনিধি দল, দ্রুত সম্পন্নের নির্দেশ

আগরতলা, ৩০ মে : রাজ্যের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অসমাপ্ত পড়ে থাকা সরকারি কাজ ও জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যাগুলি খতিয়ে দেখতে গঠিত বিধায়কদের প্রতিনিধি দল শনিবার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিদর্শন করে।

মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার উদ্যোগে শাসক ও বিরোধী দলের মোট ১১ জন বিধায়ককে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব। কমিটির মূল লক্ষ্য রাজ্যের বিভিন্ন এলাকায় সরকারি প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করা এবং অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

শনিবার সকালে কমিটির চেয়ারম্যান অন্তরা সরকার দেবের নেতৃত্বে শাসক ও বিরোধী দলের মোট আটজন বিধায়ক কমলাসাগর বিধানসভা কেন্দ্রের চাম্পামুরা, সেকেরকোট ও ফুলতলীসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ সরেজমিনে খতিয়ে দেখে এবং দীর্ঘদিন ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজগুলির অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে।

পরিদর্শনকালে বিধায়করা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দ্রুততার সঙ্গে বাকি কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথাও শোনেন এবং সেগুলির সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এদিনের পরিদর্শনে প্রতিনিধি দলের সঙ্গে পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানসহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Releated Posts

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে স্বাস্থ্য পরিষেবা ও স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পদক্ষেপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই: হাসপাতালের সামগ্রিক স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে এবং পরিকাঠামোগত মান উন্নয়নের লক্ষ্যে আজ স্বাস্থ্য…

ByByReshmi Debnath Jul 14, 2026

আগরতলায় ১৬ জুলাই শুরু হচ্ছে ইসকনের রথযাত্রা, উদ্বোধন করবেন রাজ্যপাল

আগরতলা, ১৪ জুলাই: আগামী ১৬ জুলাই, বৃহস্পতিবার দুপুর ৩টায় আগরতলার আশ্রম চৌমুহনীস্থিত ইসকন হরেকৃষ্ণ মন্দির প্রাঙ্গণ থেকে ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Jul 14, 2026

পশ্চিম ত্রিপুরায় জনগণনা ২০২৭ উপলক্ষ্যে জেলা স্তরের কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই: জনগণনা ২০২৭ উপলক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আজ পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের অফিসের…

ByByReshmi Debnath Jul 14, 2026

কাঁটাতারের পাশে সম্প্রীতির রথ: বিলোনিয়ার আমজাদ নগরে প্রথমবার রথযাত্রা, একসঙ্গে রশি টানবেন হিন্দু-মুসলিম

বিলোনিয়া, ১৪ জুলাই: কাঁটাতার ভাগ করেছে দুই দেশ, কিন্তু মানুষের হৃদয়ের বন্ধনকে আলাদা করতে পারেনি। সেই সম্প্রীতিরই এক…

ByByTaniya Chakraborty Jul 14, 2026
Scroll to Top