News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্য সরকার ডিজিট্যাল প্রশাসন গড়ে তুলতে রাজ্যস্তরের পাশাপাশি জেলা ও মহকুমা স্তরের বিভিন্ন সরকারি অফিসে ই-অফিস চালু করেছে: মুখ্যসচিব
Image

রাজ্য সরকার ডিজিট্যাল প্রশাসন গড়ে তুলতে রাজ্যস্তরের পাশাপাশি জেলা ও মহকুমা স্তরের বিভিন্ন সরকারি অফিসে ই-অফিস চালু করেছে: মুখ্যসচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে:  ডিজিট্যাল প্রশাসন ক্ষমতায়ণের লক্ষ্যে আজ প্রজ্ঞাভবনে ‘টেক সক্ষম’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারের ইলেক্ট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রণালয়ের অধীন নিকসি (এনআইসিএসআই)-র উদ্যোগে এবং রাজ্য সরকারের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করে

মুখ্যসচিব জিতেন্দ্র কুমার সিনহা বলেন, ডিজিট্যাল প্রশাসন গড়ার লক্ষ্যে এ ধরণের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাজ্য সরকার ডিজিট্যাল প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাইজেশন করা হয়েছে। বর্তমানে রাজ্যে ক্যাবিনেট থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত ই-গভর্নেন্স ব্যবস্থা চালু রয়েছে। ডিজিটাইজেশনের এই উন্নতির ক্ষেত্রে এনআইসি, এনআইসিএসআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মুখ্যসচিব বলেন, রাজ্য সরকার ডিজিট্যাল প্রশাসন গড়ে তুলতে রাজ্যস্তরের পাশাপাশি জেলা ও মহকুমা স্তরের বিভিন্ন সরকারি অফিসে ই-অফিস চালু করেছে।

পাশাপাশি বিদ্যুৎ ক্ষেত্রে ই-বিলিং, স্বাস্থ্য ক্ষেত্রে ই-হাসপাতাল চালু করা সম্ভব হয়েছে। প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাইজেশন করার ফলে সময় সাশ্রয়ের পাশাপাশি সরকারি কাজ কর্মে স্বচ্ছতা আরও বৃদ্ধি পেয়েছে। ডিজিট্যাল পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে একটা ভাল অবস্থানে রয়েছে। টেক সক্ষম ডিজিট্যাল এই পরিষেবার মাধ্যমে বিভিন্ন দপ্তরে কর্মদক্ষতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে নিকসি’র ম্যানেজিং ডিরেক্টর অলক তিওয়ারি বলেন, ডিজিট্যাল প্রশাসনকে শক্তিশালী করার লক্ষ্যে টেক সক্ষম কর্মসূচি চালু করা হয়েছে। আজকের এই কর্মশালায় সাইবার নিরাপত্তা, এ আই, ই ক্লাউড ইত্যাদি বিষয়ে এক্সপার্টগণ বিস্তারিত আলোচনা করবেন। তাতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলি উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে এনআইটি’ আগরতলার ডিরেক্টর এস কে পাত্রা বলেন, বর্তমানে প্রতিটি ক্ষেত্রেই আধুনিক প্রযুক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে বিভিন্ন পরিষেবা প্রদানও সহজতর হচ্ছে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বন দপ্তরের মুখ্য প্রধান বন সংরক্ষক আর কে সামল, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উপাচার্য রতন কুমার সাহা প্রমুখ। অনুষ্ঠানে এনআইসিএসআই’র সঙ্গে এনআইটি-আগরতলা এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির মধ্যে মৌ স্বাক্ষরিত হয়।

Releated Posts

কালাছড়ায় সিপিআই(এম)-এর মিছিলে পুলিশের বাধার অভিযোগ, উত্তেজনা; ১০ দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচি

আগরতলা, ১৩ জুলাই: উত্তর ত্রিপুরার কালাছড়া ব্লকে ১০ দফা দাবিতে আয়োজিত সিপিআই(এম)-এর ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার উত্তেজনার…

ByByReshmi Debnath Jul 14, 2026

ধর্মনগরে ভাড়া নিয়ে বচসা, ব্যবসায়ীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ; উত্তেজনা নয়াপাড়া মোটরস্ট্যান্ডে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ জুলাই: ভাড়া ও মালপত্র বহনকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরার ধর্মনগরের নয়াপাড়া মোটরস্ট্যান্ড এলাকায় এক ব্যবসায়ীকে…

ByByReshmi Debnath Jul 14, 2026

রাঙ্গা পানিয়া নদীর জল বিপদসীমার উপরে, চড়িলামে প্লাবিত কৃষিজমি; ব্যাপক ক্ষতির মুখে সবজি চাষিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই: টানা মুষলধারে বৃষ্টিতে চড়িলাম এলাকায় রাঙ্গা পানিয়া নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায়…

ByByReshmi Debnath Jul 14, 2026

আগরতলায় ভাড়াবাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আগরতলা, ১৩ জুলাই: রাজধানীর বিদ্যাসাগর প্রফেসর পাড়া এলাকায় একটি ভাড়াবাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 14, 2026
Scroll to Top