News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাব্রুমে মৈত্রী সেতু, স্থলবন্দর ও আইসিপি পরিদর্শনে স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ
Image

সাব্রুমে মৈত্রী সেতু, স্থলবন্দর ও আইসিপি পরিদর্শনে স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ

আগরতলা, ২৯ মে : ভারত ও বাংলাদেশের মধ্যে সৌহার্দ্য এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে নির্মিত আন্তর্জাতিক ফেনী নদীর উপর মৈত্রী সেতু, সাব্রুম স্থলবন্দর এবং সমন্বিত চেকপোস্ট (আইসিপি) পরিদর্শন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন ঢাকার দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ।

এদিন তিনি এক প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমে পৌঁছান। প্রথমে প্রতিনিধি দল আন্তর্জাতিক ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতু পরিদর্শন করেন। পরে সাব্রুম স্থলবন্দর এবং আইসিপির বিভিন্ন পরিকাঠামো ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ পরিকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্ব, সাংস্কৃতিক বন্ধন এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে মৈত্রী সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুই দেশের মানুষের হৃদয়ের সংযোগ গড়ে তুলতেও এই সেতু এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি মত প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং পর্যটনের বিকাশে এই প্রকল্প বিশেষ সহায়ক হবে। পাশাপাশি ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Releated Posts

ত্রিপুরার নিম্ন আদালতে ৬৮ হাজারের বেশি মামলা বিচারাধীন, এক বছরে নিষ্পত্তি ১.৩৩ লক্ষ

আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরার নিম্ন আদালতগুলিতে বর্তমানে ৬৮,২৭৭টি মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্যের নিম্ন আদালতগুলিতে মোট…

ByByReshmi Debnath Aug 28, 2026

সরকারি কলেজে ৩২৫ শিক্ষক পদ শূন্য, বিধানসভায় জানাল রাজ্য সরকার

আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরার সরকারি কলেজগুলিতে শিক্ষক সংকট অব্যাহত। রাজ্যের ৪১টি সরকারি কলেজে মোট ৩২৫টি শিক্ষক পদ শূন্য…

ByByReshmi Debnath Aug 28, 2026

ত্রিপুরামুখী ১২০০ বোতল নিষিদ্ধ কফসিরাপ উদ্ধার, কালোবাজারি মূল্য প্রায় ১২ লক্ষ টাকা, গ্রেফতার তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরামুখী নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের অভিযোগে বড়সড় সাফল্য পেল অসমের বাজারিছড়া থানার চুরাইবাড়ি পুলিশ।…

ByByReshmi Debnath Aug 28, 2026

নেপালের বন্যায় ৩২০ ভারতীয় নাগরিকের এখনও খোঁজ নেই, চিনের দিকে থাকা ৪০০ জন নিরাপদ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): নেপালের ভয়াবহ বন্যার পর এখনও ৩২০ জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।…

ByBySandeep Biswas Aug 28, 2026
Scroll to Top