News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানিসাগরে রেলপথে গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ১৯ কেজি গাঁজাসহ ধৃত এক
Image

পানিসাগরে রেলপথে গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ১৯ কেজি গাঁজাসহ ধৃত এক

নিজস্ব প্রতিনিধি, পানিসাগর, ২৯ মে : রেলযোগে গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পানিসাগর থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১৯ কেজি শুকনো গাঁজাসহ এক নেশা কারবারিকে আটক করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম স্বপন নাথ বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, আগরতলা থেকে আগত একটি ট্রেন থেকে পানিসাগর রেলস্টেশনে নামার পর সন্দেহভাজন ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে তাঁর বহন করা ব্যাগে তল্লাশি চালাতেই বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়। স্থানীয় লোকজনের সামনেই ব্যাগ খুলে নিষিদ্ধ মাদকদ্রব্যটি উদ্ধার করে পুলিশ।

ঘটনাস্থলে পানিসাগরের ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত ছিলেন। উদ্ধার হওয়া গাঁজা পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত স্বপন নাথ সিধাই মোহনপুর এলাকায় তাঁর এক বোনের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি গাঁজা সংগ্রহ করে রেলপথে পানিসাগরে নিয়ে আসেন বলে অনুমান। তদন্তকারী আধিকারিকদের ধারণা, পরবর্তীতে ওই গাঁজা অন্যত্র পাচারের পরিকল্পনা ছিল।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা। ঘটনায় এনডিপিএস আইনে একটি নির্দিষ্ট মামলা রুজু করে ধৃতকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

কালাছড়ায় সিপিআই(এম)-এর মিছিলে পুলিশের বাধার অভিযোগ, উত্তেজনা; ১০ দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচি

আগরতলা, ১৩ জুলাই: উত্তর ত্রিপুরার কালাছড়া ব্লকে ১০ দফা দাবিতে আয়োজিত সিপিআই(এম)-এর ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার উত্তেজনার…

ByByReshmi Debnath Jul 14, 2026

ধর্মনগরে ভাড়া নিয়ে বচসা, ব্যবসায়ীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ; উত্তেজনা নয়াপাড়া মোটরস্ট্যান্ডে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ জুলাই: ভাড়া ও মালপত্র বহনকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরার ধর্মনগরের নয়াপাড়া মোটরস্ট্যান্ড এলাকায় এক ব্যবসায়ীকে…

ByByReshmi Debnath Jul 14, 2026

রাঙ্গা পানিয়া নদীর জল বিপদসীমার উপরে, চড়িলামে প্লাবিত কৃষিজমি; ব্যাপক ক্ষতির মুখে সবজি চাষিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই: টানা মুষলধারে বৃষ্টিতে চড়িলাম এলাকায় রাঙ্গা পানিয়া নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায়…

ByByReshmi Debnath Jul 14, 2026

আগরতলায় ভাড়াবাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আগরতলা, ১৩ জুলাই: রাজধানীর বিদ্যাসাগর প্রফেসর পাড়া এলাকায় একটি ভাড়াবাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 14, 2026
Scroll to Top