News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিরবাজারে সিভিল ডিফেন্সের মক ড্রিল, জরুরি পরিস্থিতি মোকাবিলায় সচেতনতার বার্তা
Image

শান্তিরবাজারে সিভিল ডিফেন্সের মক ড্রিল, জরুরি পরিস্থিতি মোকাবিলায় সচেতনতার বার্তা

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৯ মেঃ শান্তিরবাজার মহকুমা শাসক কার্যালয়ে বৃহস্পতিবার সিভিল ডিফেন্সের উদ্যোগে আয়োজিত হলো এক গুরুত্বপূর্ণ মক ড্রিল। এয়ার রেইড বা ব্ল্যাকআউট পরিস্থিতির মতো জরুরি অবস্থায় সাধারণ মানুষকে সচেতন ও প্রস্তুত করে তুলতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।

মক ড্রিল প্রসঙ্গে সিভিল ডিফেন্সের নোডাল অফিসার কাকলি সাহা জানান, যুদ্ধকালীন পরিস্থিতিতে যদি কখনও আকাশপথে হামলা বা এয়ার স্ট্রাইকের মতো পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে সিভিল ডিফেন্স কীভাবে কাজ করবে এবং সাধারণ মানুষ কীভাবে প্রতিক্রিয়া জানাবে, সেই বিষয়েই সচেতনতা গড়ে তুলতে এই মহড়ার আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, এই কর্মসূচিতে সিভিল ডিফেন্সের পাশাপাশি স্থানীয় প্রশাসন, ৯-ব্যাটেলিয়ান টিএসআর, শান্তিরবাজারের মেডিকেল টিম এবং সিভিল ভলান্টিয়াররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিতভাবে কাজ করার প্রস্তুতি যাচাই করাই ছিল এই মহড়ার মূল উদ্দেশ্য।

কাকলি সাহা সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, জরুরি অবস্থার সাইরেন বাজলে সেটিকে বিপদ সংকেত হিসেবে গ্রহণ করতে হবে এবং আতঙ্কিত না হয়ে নির্ধারিত নিয়ম মেনে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের মক ড্রিল ভবিষ্যতে সাধারণ মানুষের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন আয়োজকরা।

Releated Posts

সুবলসিং পাহাড়ে জাতীয় সড়কের বেহাল দশা, ক্ষোভে ফুঁসছেন মানুষ, মুখ্যমন্ত্রীকে চিঠির পরও সমাধান না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বিধায়কও

আগরতলা, ১৪ জুলাই: খোয়াই ও ধলাই জেলাকে রাজধানী আগরতলার সঙ্গে সংযোগকারী একমাত্র প্রধান জীবনরেখা সুবলসিং পাহাড়ের জাতীয় সড়কের…

ByByReshmi Debnath Jul 14, 2026

রাস্তার বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবিতে সরব মান্দাইবাসী

আগরতলা, ১৪ জুলাই: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মান্দাই থেকে বালডুম পর্যন্ত সড়কের বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন…

ByByTaniya Chakraborty Jul 14, 2026

রথযাত্রা উপলক্ষে জগন্নাথ জিও মন্দিরে জোর প্রস্তুতি, পাঁচ দিনব্যাপী ধর্মসভা ও মেলার আয়োজন

আগরতলা, ১৪ জুলাই: আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হতে চলেছে পবিত্র রথযাত্রা উৎসব। উৎসবকে কেন্দ্র করে আগরতলার শ্রীশ্রী জগন্নাথ…

ByByTaniya Chakraborty Jul 14, 2026

কালাছড়ায় সিপিআই(এম)-এর মিছিলে পুলিশের বাধার অভিযোগ, উত্তেজনা; ১০ দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচি

আগরতলা, ১৩ জুলাই: উত্তর ত্রিপুরার কালাছড়া ব্লকে ১০ দফা দাবিতে আয়োজিত সিপিআই(এম)-এর ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার উত্তেজনার…

ByByReshmi Debnath Jul 14, 2026
Scroll to Top