News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছাগল চুরি করতে গিয়ে ধরা, বনদপ্তরের তৎপরতায় আটক এক অভিযুক্ত
Image

ছাগল চুরি করতে গিয়ে ধরা, বনদপ্তরের তৎপরতায় আটক এক অভিযুক্ত

আগরতলা, ২৯ মে : চুরির ছাগল সহ এক অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দিল চরিলাম বনদপ্তরের কর্মীরা। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে, আমতলী থানার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই ছাগল চুরির ঘটনা ঘটে চলেছে। একাধিক ঘটনায় অভিযোগ উঠলেও বেশিরভাগ ক্ষেত্রেই চোরের দল পুলিশের নাগালের বাইরে থেকে যায়। এরই মধ্যে শুক্রবার দুপুরে গোলাঘাটি বিধানসভার এডিসি এলাকার একটি বাড়ি থেকে চার যুবক একটি ছাগল চুরি করে টি আর ০১ বি ০৭৭৫ নম্বরের একটি অল্টো মারুতি গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

স্থানীয় বাসিন্দাদের নজরে পড়তেই শুরু হয় ধাওয়া। এলাকার লোকজন চোরদের গাড়ির পেছনে ধাওয়া করতে করতে আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা এলাকায় পৌঁছে যায়। সেই সময় এলাকায় পেট্রোলিং করছিল চরিলাম বনদপ্তরের কর্মীরা। উত্তেজিত জনতা বনদপ্তরের কর্মীদের কাছে সাহায্য চাইলে বনদপ্তরের কর্মীরা সঙ্গে সঙ্গে অভিযুক্তদের গাড়ির পিছু নেন।

কিছুদূর ধাওয়া করার পর বনদপ্তরের কর্মীরা গাড়িটিকে আটক করতে সক্ষম হন। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে গাড়িতে থাকা চারজনের মধ্যে তিনজন পালিয়ে যায়। তবে বনদপ্তরের কর্মীরা একজনকে আটক করেন। পরে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে রক্ষা করে বনদপ্তরের কর্মীরা তাকে, উদ্ধার হওয়া ছাগল এবং চুরির কাজে ব্যবহৃত মারুতি গাড়িসহ আমতলী থানায় নিয়ে যান এবং পুলিশের হাতে তুলে দেন।

ধৃত অভিযুক্তের নাম পরিতোষ সরকার। তার বাড়ি বামুটিয়া কলকলিয়া এলাকায় বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

এই বিষয়ে চরিলাম বনদপ্তরের এক আধিকারিক জানান, এলাকার মানুষের সহযোগিতায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে। আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

Releated Posts

বিলোনিয়ায় এনডিপিএস মামলায় বড় রায়, গাঁজাসহ ধৃত যুবকের ১০ বছরের কারাদণ্ড

বিলোনিয়া, ২৮ আগস্ট: ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারের মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং…

ByByReshmi Debnath Aug 28, 2026

বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ, অবরোধ মূল সড়ক

কৈলাসহর, ২৮ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের পদত্যাগ এবং কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই…

ByByReshmi Debnath Aug 28, 2026

কিউবার রাষ্ট্রদূতের সামনে ভারতবিরোধী মন্তব্যের অভিযোগ, সিপিআইএমের বিরুদ্ধে শহরে বিজেপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: সম্প্রতি ত্রিপুরা সফরে আসেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত। তাঁর রাজ্য সফরকে কেন্দ্র করে সিপিআইএমের…

ByByReshmi Debnath Aug 28, 2026

আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে চালু হতে যাচ্ছে অনলাইন ক্যাব পরিষেবা: পরিবহণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে…

ByByReshmi Debnath Aug 28, 2026
Scroll to Top