News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জন ভাগীদারি অভিযানে উনকোটি জেলায় ৬১টি শিবির অনুষ্ঠিত: জেলাশাসক
Image

জন ভাগীদারি অভিযানে উনকোটি জেলায় ৬১টি শিবির অনুষ্ঠিত: জেলাশাসক

কৈলাসহর, ২৯ মে: ১৮ মে থেকে ২৫ মে, ২০২৬ পর্যন্ত জনভাগীদারি অভিযানে ঊনকোটি জেলার বিভিন্ন ব্লক এলাকায় ৬৯টি শিবির আয়োজিত হয়। সম্প্রতি ঊনকোটি জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন এই সংবাদ জানান।

সাংবাদিক সম্মেলনে তিনি জানান, এই শিবিরগুলিতে আধার পরিষেবা, এসটি সার্টিফিকেট, পি আর টি সি, রেশন কার্ড, আয়ুষ্মান কার্ড, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মতো একাধিক পরিষেবা সুবিধাভোগীদের দেওয়া হয়েছে। এই শিবিরের ফলে প্রায় ২৬ হাজার সুবিধাভোগী উপকৃত হয়েছেন।

তিনি আরও জানান, শিবিরগুলিতে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে হাম ও রুবেলা নিয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়। সাংবাদিক সম্মেলনে জেলার অতিরিক্ত জেলাশাসক সাগর শোভণ দেবনাথ, সহ জেলা কল্যাণ আধিকারিক উপস্থিত ছিলেন।

Releated Posts

রাস্তার বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবিতে সরব মান্দাইবাসী

আগরতলা, ১৪ জুলাই: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মান্দাই থেকে বালডুম পর্যন্ত সড়কের বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন…

ByByTaniya Chakraborty Jul 14, 2026

কালাছড়ায় সিপিআই(এম)-এর মিছিলে পুলিশের বাধার অভিযোগ, উত্তেজনা; ১০ দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচি

আগরতলা, ১৩ জুলাই: উত্তর ত্রিপুরার কালাছড়া ব্লকে ১০ দফা দাবিতে আয়োজিত সিপিআই(এম)-এর ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার উত্তেজনার…

ByByReshmi Debnath Jul 14, 2026

ধর্মনগরে ভাড়া নিয়ে বচসা, ব্যবসায়ীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ; উত্তেজনা নয়াপাড়া মোটরস্ট্যান্ডে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ জুলাই: ভাড়া ও মালপত্র বহনকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরার ধর্মনগরের নয়াপাড়া মোটরস্ট্যান্ড এলাকায় এক ব্যবসায়ীকে…

ByByReshmi Debnath Jul 14, 2026

রাঙ্গা পানিয়া নদীর জল বিপদসীমার উপরে, চড়িলামে প্লাবিত কৃষিজমি; ব্যাপক ক্ষতির মুখে সবজি চাষিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই: টানা মুষলধারে বৃষ্টিতে চড়িলাম এলাকায় রাঙ্গা পানিয়া নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায়…

ByByReshmi Debnath Jul 14, 2026
Scroll to Top