News Flash

  • Home
  • দেশ
  • খারাপ ঋণ আদায়ে ব্যাঙ্কগুলিকে প্রশাসনিক সহায়তার আশ্বাস পশ্চিমবঙ্গ সরকারের
Image

খারাপ ঋণ আদায়ে ব্যাঙ্কগুলিকে প্রশাসনিক সহায়তার আশ্বাস পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা, ২৩ মে (আইএএনএস) : রাজ্যে অনাদায়ী ঋণ, বিশেষ করে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের কাছ থেকে বকেয়া আদায়ে ব্যাঙ্কগুলির দীর্ঘদিনের দাবি মেটাতে উদ্যোগী হতে চলেছে পশ্চিমবঙ্গের নতুন ভারতীয় জনতা পার্টি সরকার।

রাজ্যের স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটি-র বৈঠকে দীর্ঘদিন ধরেই একদিকে রাজ্য সরকার ব্যাঙ্কগুলিকে ঋণ-আমানত অনুপাত বা ক্রেডিট-ডিপোজিট রেশিও বাড়ানোর আহ্বান জানিয়ে আসছিল, অন্যদিকে ব্যাঙ্ক প্রতিনিধিরা ঋণ পুনরুদ্ধারে পর্যাপ্ত প্রশাসনিক সহযোগিতার অভাবের অভিযোগ তুলে আসছিলেন।

নবান্নের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, প্রশাসনিক সহায়তার অভাবে ঋণ আদায়কারী কর্মীরা বহু সময় ঋণখেলাপিদের এবং তাদের সহযোগীদের হুমকি, হয়রানি এমনকি শারীরিক আক্রমণের মুখেও পড়তেন। স্থানীয় রাজনৈতিক মদতের অভিযোগও উঠেছে একাধিক ক্ষেত্রে।

রাজ্য সরকারের এক আধিকারিকের কথায়, “নতুন সরকার এসএলবিসি বৈঠকে আরও সহযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে চায়। ব্যাঙ্কগুলিকে সিডি রেশিও বাড়াতে উৎসাহ দেওয়ার পাশাপাশি ঋণ পুনরুদ্ধারকারী কর্মীদের নিরাপদে কাজ করার জন্য প্রশাসনিক সহায়তাও নিশ্চিত করা হবে।”

বর্তমানে পশ্চিমবঙ্গে ক্রেডিট-ডিপোজিট অনুপাত প্রায় ৭১ শতাংশ, যা জাতীয় গড় ৮২ শতাংশের তুলনায় অনেকটাই কম।

এছাড়াও নতুন সরকার তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষের জন্য প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ বাড়ানোর দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে। এসএলবিসি-র পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্যে মোট প্রাতিষ্ঠানিক ঋণের মাত্র ৬ থেকে ৭ শতাংশ সামাজিকভাবে অনগ্রসর শ্রেণির মানুষের কাছে পৌঁছেছে।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তফসিলি জাতি ও উপজাতি অধ্যুষিত একাধিক কেন্দ্রে বিজেপির সাফল্যের পর এই সম্প্রদায়গুলির উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে প্রশাসনিক সূত্রের খবর। সেই বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই প্রান্তিক মানুষের জন্য ঋণপ্রাপ্তির সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

Releated Posts

মুজফ্ফরনগরে নাবালিকা দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, চিকিৎসক-সহ গ্রেফতার ২

মুজফ্ফরনগর, ২৩ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে ১৭ বছরের এক দলিত নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য…

ByByNews Desk Aug 23, 2026

সমতা ও ভ্রাতৃত্ব আমাদের জীবনের অঙ্গ হওয়া উচিত: চার্চের অনুষ্ঠানে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী শিবকুমার

বেঙ্গালুরু, ২৩ আগস্ট (আইএএনএস): ধর্মীয় আচরণ ও উপাসনার পদ্ধতিতে পার্থক্য থাকলেও বিশ্বাস ও ভক্তির মূল মূল্যবোধ একই—এই বার্তা…

ByByNews Desk Aug 23, 2026

লিসবনে পৌঁছল আইএনএস সুদর্শনী, বন্ধুত্ব ও সহযোগিতার বার্তা নিয়ে এগিয়ে চলেছে ভারতীয় নৌবাহিনী

লিসবন, ২৩ আগস্ট (আইএএনএস): ভারতীয় নৌবাহিনীর পালতোলা প্রশিক্ষণ জাহাজ আইএনএস সুদর্শনী পর্তুগালের লিসবনে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রক রবিবার জানিয়েছে,…

ByByNews Desk Aug 23, 2026

পুরনো স্কুলের জরাজীর্ণ ভবনের ভিডিও ছড়ানো নিয়ে এসপিকে নিশানা যোগীর, মিড-ডে মিলের রাঁধুনিদের জন্য একাধিক ঘোষণা

লখনউ, ২৩ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার সমাজবাদী পার্টির (এসপি) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করেন,…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top