News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সীমান্ত পেরিয়ে দেশে ফিরল নিখোঁজ যুবকের মৃতদেহ
Image

সীমান্ত পেরিয়ে দেশে ফিরল নিখোঁজ যুবকের মৃতদেহ

কৈলাসহর, ১৪ মে : আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সীমান্ত পেরিয়ে অবশেষে দেশে ফিরল নিখোঁজ যুবক নিত্যানন্দ মালাকারের মৃতদেহ। বৃহস্পতিবার কৈলাসহরের মনু ল্যান্ড কাস্টমস দিয়ে মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), বাংলাদেশ পুলিশের আধিকারিকরা, কৈলাসহর থানার ওসি তাপস মালাকার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। মৃত নিত্যানন্দ মালাকারের মা, ভাই ও আত্মীয়-পরিজনেরাও সেখানে উপস্থিত ছিলেন।

জানা যায়, কৈলাসহর পুর পরিষদের ১৫ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকার বাসিন্দা নিত্যানন্দ মালাকার, বয়স আনুমানিক ৩০ বছর। পরিবারে রয়েছেন তাঁর বৃদ্ধা মা, চার ভাই ও বৌদিরা। মৃতের বড় ভাই জানান, গত ৯ মে নিত্যানন্দকে তাঁর দুই বন্ধু মনতোষ মালাকার ও বিজয় নম ফোন করে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ হয়ে যান নিত্যানন্দ।

পরিবারের পক্ষ থেকে বহু খোঁজাখুঁজির পর কৈলাসহর থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। এদিকে নিত্যানন্দের দুই বন্ধুর কাছে তাঁর খোঁজ জানতে চাইলে তারা কিছুই জানে না বলে দাবি করে।

এরই মধ্যে সামাজিক মাধ্যমে খবর আসে যে, বাংলাদেশের কুলাউড়া থানার অধীন মনু নদী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। সেই সূত্র ধরেই পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে মৃতদেহটি নিত্যানন্দ মালাকারের বলে শনাক্ত করেন। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বৃহস্পতিবার বিকেলে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনে বাংলাদেশ পুলিশ ও বিজিবির উপস্থিতিতে মনু ল্যান্ড কাস্টমস দিয়ে মৃতদেহ কৈলাসহরে নিয়ে আসা হয়। পরে নিত্যানন্দের ভাই ও পরিবারের সদস্যরা মৃতদেহ শনাক্ত করেন।

এই প্রসঙ্গে কৈলাসহর থানার ওসি তাপস মালাকার জানান, মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

Releated Posts

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গন মিলন সেবা’, উপস্থিত বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top