News Flash

Image

মেঘালয় পুলিশের সক্ষমতা বাড়াতে নতুন গাড়ির বহর উদ্বোধন মুখ্যমন্ত্রীর

শিলং, ১৪ মে (আইএএনএস): মেঘালয় পুলিশের কার্যক্ষমতা, দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা এবং চলাচলের সুবিধা আরও শক্তিশালী করতে নতুন গাড়ির বহর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী কনরাড কে. সাংমা। বৃহস্পতিবার শিলংয়ের গল্ফলিঙ্কে পুলিশ অফিসার্স মেসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই নতুন বহরের সূচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘালয় পুলিশের ডিজিপি, শীর্ষ সরকারি আধিকারিক এবং পুলিশের উচ্চপদস্থ কর্মীরা।

সরকারি সূত্রে জানা গিয়েছে, মেঘালয় পুলিশের জন্য মোট ৯৫টি নতুন গাড়ি সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৭৯টি গাড়ি কেন্দ্রীয় সরকারের ‘সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স টু স্টেট পুলিশ স্কিম’-এর আর্থিক সহায়তায় কেনা হয়েছে।

নতুন বহরে রয়েছে ২০টি মারুতি জিমনি, ১৯টি টাটা ট্রুপ ক্যারিয়ার ট্রাক, পাঁচটি মহীন্দ্রা মিনি ট্রাক, ২০ জন বহনক্ষমতার ১৯টি বাস, ২৪ জন বহনক্ষমতার ১০টি বাস, ৩৬ জন বহনক্ষমতার আটটি বাস এবং সিআইডি শাখার জন্য আটটি টাটা যোদ্ধা গাড়ি।

প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে কেনা এই গাড়িগুলি রাজ্যের বিভিন্ন এলাকায় পুলিশের দ্রুত মোতায়েন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে প্রশাসনের দাবি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষা যে কোনও সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। সেই লক্ষ্যেই পুলিশ আধুনিকীকরণে তাঁর সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

তিনি জানান, পুলিশের অবকাঠামো উন্নয়নের জন্য ‘পুলিশ রিজার্ভ ফান্ড’-এর মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। আগে যে সমস্ত অবকাঠামো জরাজীর্ণ অবস্থায় ছিল, সেগুলি এখন সংস্কার ও আধুনিকীকরণ করা হচ্ছে।

সাংমা আরও বলেন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কাজের সুবিধার জন্য পুলিশ সুপার এবং ইউনিট কমান্ডারদের হাতে আরও বেশি ক্ষমতা ও দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

পুলিশ বাহিনীর জনবল বাড়ানোর প্রসঙ্গেও তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন খালি পড়ে থাকা পদে ৩ হাজারের বেশি কর্মী নিয়োগ করা হয়েছে, যা বাহিনীর শক্তি বৃদ্ধি করেছে।

সম্প্রতি পশ্চিম জৈন্তিয়া হিলসের লাপাংগাপ এলাকায় উত্তেজনার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মেঘালয় পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন। অসমের সঙ্গে আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা চলাকালীন পুলিশ শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে সফল হয়েছে বলে তিনি জানান।

একইসঙ্গে ডিজিপি ইদাশিশা নংরাং এবং গোটা পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী।

।।।।

Releated Posts

অরুণাচলে ৩৬ ঘণ্টায় গুরুত্বপূর্ণ সড়ক সচল করল বিআরও, আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২

ইটানগর, ২৮ জুন (আইএএনএস): প্রবল বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির পর মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে অরুণাচল…

ByByNews Desk Jun 28, 2026

অসমের ‘হাড়গিলা আর্মি’-র ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর, কুসংস্কার ভেঙে সংরক্ষণের অনন্য দৃষ্টান্ত

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): অসমের মহিলাদের নেতৃত্বে গড়ে ওঠা ‘হাড়গিলা আর্মি’-র ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার…

ByByNews Desk Jun 28, 2026

অম্বুবাচী মহাযোগে কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি ভক্তের সমাগম: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ২৭ জুন (আইএএনএস): চলতি বছরের অম্বুবাচী মহাযোগ উপলক্ষে নীলাচল পাহাড়ে অবস্থিত ঐতিহাসিক কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি…

ByByNews Desk Jun 27, 2026

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top