News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রতিকূলতার মাঝেও সাফল্য, নজর কাড়ল কৈলাসহরের দুই কৃতি ছাত্রী
Image

প্রতিকূলতার মাঝেও সাফল্য, নজর কাড়ল কৈলাসহরের দুই কৃতি ছাত্রী

কৈলাসহর, ১২ মে: অভাব আর প্রতিকূলতাকে জয় করেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় উজ্জ্বল ফল করেছে কৈলাসহরের রামকমল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দুই ছাত্রী দিয়া দেবনাথ ও স্নেহা দে। দিয়া ৪৮৮ নম্বর পেয়ে ৯৭.৮০ শতাংশ এবং স্নেহা ৪৭৯ নম্বর পেয়ে ৯৫.৮০ শতাংশ নম্বর অর্জন করে এলাকায় প্রশংসিত হয়েছে।

দিয়ার বাবা কৃষক এবং স্নেহার বাবা দুর্ঘটনার পর বর্তমানে শয্যাশায়ী। কঠিন আর্থিক পরিস্থিতির মধ্যেও দুই ছাত্রী নিজের পরিশ্রম ও শিক্ষকদের সহযোগিতায় এই সাফল্য অর্জন করেছে। ভবিষ্যতে দিয়া শিক্ষক হতে চায় এবং স্নেহা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বড় কিছু করার স্বপ্ন দেখছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পাঞ্চালি ভট্টাচার্য্য জানান, দুই ছাত্রীই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। সামান্য সহযোগিতা পেলে তারা ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করতে পারবে।দিয়া ও স্নেহার এই লড়াই আজ বহু ছাত্রছাত্রীর কাছে এক অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।

Releated Posts

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে সাক্ষাৎমুখ্যমন্ত্রীর

আগরতল, ১২ মে : আজ গৌহাটিতে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি. এল. সন্তোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ…

ByByTaniya Chakraborty May 12, 2026

দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা, উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপি সভাপতি

আগরতলা, ১২ মে: দ্বিতীয়বার অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন হিমন্ত বিশ্বশর্মা। এদিন শপথ গ্রহন অনুষ্ঠানে রাজ্য থেকে…

ByByReshmi Debnath May 12, 2026

ভুটান সফর সম্পর্কিত সংসদীয় প্রতিনিধিদলের বৈঠকে যোগ দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১২ মে:  ভুটান সফরকে সামনে রেখে গঠিত সংসদীয় প্রতিনিধিদলের এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath May 12, 2026

শান্তিরবাজারে মারুতি গাড়ির ধাক্কায় গুরুতর আহত দুই বাইক আরোহী

শান্তিরবাজার, ১২ মে:  রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি শান্তিরবাজার মহকুমাতেও ক্রমাগত বেড়ে চলেছে সড়ক দুর্ঘটনার সংখ্যা। ফের এক মর্মান্তিক…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top