News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভুটান সফর সম্পর্কিত সংসদীয় প্রতিনিধিদলের বৈঠকে যোগ দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব
Image

ভুটান সফর সম্পর্কিত সংসদীয় প্রতিনিধিদলের বৈঠকে যোগ দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১২ মে:  ভুটান সফরকে সামনে রেখে গঠিত সংসদীয় প্রতিনিধিদলের এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। মঙ্গলবার সংসদ ভবনের এক্সটেনশন ব্লকের ব্লক-এ অবস্থিত কমিটি রুম নম্বর–১ এ এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভারত ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক সংসদীয় সহযোগিতা আরও জোরদার করা এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানিয়েছন সাংসদ। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, সাংসদীয় আদান-প্রদান এবং আঞ্চলিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করা হয়।

সাংসদ বিপ্লব কুমার দেব সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ভারত-ভুটান সম্পর্ক ঐতিহাসিকভাবে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং ভবিষ্যতেও এই সম্পর্ক আরও শক্তিশালী করতে সংসদীয় প্রতিনিধিদলের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।

Releated Posts

প্রতিভা ও ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতাকে জয় করে আন্তর্জাতিক মঞ্চেও সাফল্য অর্জন করা সম্ভব: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস-এ অস্মিতা দে-র সাফল্য এবং দেশের প্রথম জুডোকা হিসেবে ইতিহাস…

ByByReshmi Debnath Aug 12, 2026

জাতীয় পতাকার সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য বীর স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের আত্মত্যাগের ইতিহাস: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: হর ঘর তিরঙ্গা কর্মসূচি বর্তমানে দেশে একটা বৃহৎ জনআন্দোলনে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Aug 12, 2026

বিভিন্ন দপ্তরে ৫৫২টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ৫৫২টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে। আজ মন্ত্রিসভার বৈঠকে…

ByByReshmi Debnath Aug 12, 2026

বেসরকারিকরণের ফলে বিদ্যুৎ ব্যবস্থায় ভোক্তাদের উপর চাপ বাড়ছে, অভিযোগ প্রাক্তন বিদ্যুৎমন্ত্রীর

আগরতলা, ১২ আগস্ট: স্মার্ট মিটার সংক্রান্ত সমস্যা এবং বিদ্যুতের বাড়তি মাশুলের কারণে সাধারণ গ্রাহকরা বর্তমানে দ্বৈত সংকটের মুখে…

ByByTaniya Chakraborty Aug 12, 2026
Scroll to Top