News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোমতী জেলা আদালত থেকে জামিন পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ
Image

গোমতী জেলা আদালত থেকে জামিন পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ

আগরতলা, ১১ মে : পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ আজ গোমতী জেলার জেলা ও দায়রা আদালত থেকে একটি পুরনো মামলায় জামিন পেয়েছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩১ অক্টোবর আগরতলায় তৃণমূল কংগ্রেসের এক জনসভায় বক্তব্য রেখেছিলেন কুণাল ঘোষ। সেই বক্তব্যের কিছু অংশ ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ এনে আর কে পুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলাকারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং পরবর্তীতে আদালতে চার্জশিট জমা দেয়। ওই মামলায় জামিনের আবেদন জানিয়ে গোমতী জেলার জেলা ও দায়রা আদালতের দ্বারস্থ হন কুণাল ঘোষ।

আজ ওই মামলার শুনানির সময় কুণাল ঘোষ নিজে আদালতে উপস্থিত ছিলেন। শুনানি শেষে আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে বলে জানান তাঁর আইনজীবী।

Releated Posts

রাজ্যে জিরো টলারেন্স নয়, জিরো পারফরম্যান্স দেখা যাচ্ছে:   বিরোধী দলনেতা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে কালীবাজারে ডিওয়াইএফআই – র অনুষ্ঠানে হামলা ও বিশৃঙ্খলার অভিযোগকে কেন্দ্র করে প্রশাসনের…

ByByReshmi Debnath Sep 27, 2026

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top