News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গত ৮ দিন ধরে গোমতী জেলা হাসপাতালের সিটি স্ক্যান বিভাগে পরিষেবা বন্ধ
Image

গত ৮ দিন ধরে গোমতী জেলা হাসপাতালের সিটি স্ক্যান বিভাগে পরিষেবা বন্ধ

আগরতলা, ১১ মে: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা কার্যত ভেঙে পড়েছে বলে অভিযোগ উঠছে রোগী ও তাঁদের পরিবারের পক্ষ থেকে। প্রশাসনের তরফে একাধিকবার উন্নত স্বাস্থ্য পরিষেবার দাবি করা হলেও বাস্তবে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো চিত্রই তুলে ধরছে হাসপাতাল চত্বর।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, গত আট দিন ধরে হাসপাতালের সিটি স্ক্যান পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। জানা গিয়েছে, গত ২ মে থেকেই এই গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ হয়ে পড়ে। ফলে দূর-দূরান্ত থেকে চিকিৎসার আশায় আসা রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে দুর্ঘটনাগ্রস্ত ও গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, কারণ চিকিৎসকরা বাধ্য হয়ে তাঁদের অন্যত্র রেফার করছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, “সঞ্জীবনী” নামে একটি বেসরকারি সংস্থা এই সিটি স্ক্যান পরিষেবা পরিচালনা করে থাকে। তবে দীর্ঘদিন ধরেই এই সংস্থার পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রোগী ও তাঁদের পরিবার। অভিযোগ, কখনও বিদ্যুৎ বিভ্রাট, কখনও যান্ত্রিক ত্রুটির অজুহাতে প্রায়ই পরিষেবা বন্ধ রাখা হয়। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

বর্তমানে ঠিক কী কারণে পরিষেবা বন্ধ রয়েছে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট কোনও ব্যাখ্যা মেলেনি। এদিকে হাসপাতালের পাশেই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় এবং হাসপাতাল সুপারের দফতর থাকা সত্ত্বেও বিষয়টি নিয়ে কার্যকর তদারকি বা দ্রুত সমাধানের উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। তাঁদের প্রশ্ন, জরুরি স্বাস্থ্য পরিষেবার মতো একটি গুরুত্বপূর্ণ বিভাগ এতদিন ধরে বন্ধ থাকার পরও কেন প্রশাসনের তরফে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না? কেন নীরব ভূমিকা পালন করছে হাসপাতাল কর্তৃপক্ষ? স্বাস্থ্য ব্যবস্থার এই অব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এখন দেখার বিষয়, দ্রুত পরিষেবা স্বাভাবিক করতে এবং রোগীদের দুর্ভোগ লাঘব করতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে।

Releated Posts

ইন্ডিগো বিমানের ক্রুদের হাতে ত্রিপুরার কুইন আনারস, গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যালের প্রচারে অভিনব উদ্যোগ কৃষিমন্ত্রীর

আগরতলা, ২৫ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬-কে সামনে রেখে অভিনব প্রচারমূলক উদ্যোগ গ্রহণ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার…

ByByTaniya Chakraborty Jun 25, 2026

ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর আহত ২, ক্ষতিগ্রস্ত একাধিক ফ্ল্যাট, ঘটনাস্থল পরিদর্শনে মেয়র

আগরতলা, ২৫ জুন: ভরদুপুরে শহরের রামনগর এলাকায় হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে একটি বহুতল ফ্ল্যাটবাড়ি। আকস্মিক ওই শব্দে…

ByByTaniya Chakraborty Jun 25, 2026

বাংলাদেশিদের জন্য ফের চালু ভারতের ট্যুরিস্ট ভিসা, ২৮ জুন থেকে আবেদন গ্রহণ

ঢাকা, ২৫ জুন: প্রায় দুই বছর পর বাংলাদেশের নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী…

ByByTaniya Chakraborty Jun 25, 2026

গাছ ভেঙে ঘর বিধ্বস্ত, অল্পের জন্য প্রাণে বাঁচল পরিবার; দুর্যোগ মোকাবেলায় অব্যবস্থার অভিযোগ

তেলিয়ামুড়া, ২৫ জুন: প্রবল দুর্যোগের মধ্যে তেলিয়ামুড়ার গামাইবাড়ি এলাকায় এক পরিবারের উপর নেমে এল বড় বিপদ। বুধবার রাতে…

ByByTaniya Chakraborty Jun 25, 2026
Scroll to Top