News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন টিভিকে প্রধান বিজয়
Image

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন টিভিকে প্রধান বিজয়

চেন্নাই, ১০ মে : টানা চার দিনের রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে তামিলনাড়ুতে নতুন সরকার গঠনের পথ স্পষ্ট হল। রবিবার তামিলাগা ভেত্রি কাজগম (টিভিকে) প্রধান সি জোসেফ বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁর শপথ গ্রহণের মধ্য দিয়ে রাজ্যে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হল।

১৯৬৭ সালের পর এই প্রথম তামিলনাড়ু এমন একজন মুখ্যমন্ত্রী পেল, যিনি ডিএমকে বা এআইএডিএমকে — এই দুই প্রধান দ্রাবিড় রাজনৈতিক শিবিরের কোনওটির সঙ্গেই যুক্ত নন।

চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, বিজয়ের বাবা-মা এস এ চন্দ্রশেখর ও শোভা চন্দ্রশেখর। এছাড়াও তামিল চলচ্চিত্র জগতের একাধিক তারকা, তাঁদের মধ্যে অভিনেত্রী তৃষা কৃষ্ণনও অনুষ্ঠানে যোগ দেন। বিজয়ের শপথ গ্রহণের সময় সমর্থকদের উচ্ছ্বাসে গোটা স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে।

বর্তমানে বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে-র পাশে রয়েছেন মোট ১২০ জন বিধায়ক, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতার সীমারেখার চেয়ে বেশি।

শনিবার বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) নিঃশর্ত সমর্থনের ঘোষণা করে। এই দুই দলের রয়েছে দু’জন করে বিধায়ক।

এর আগেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পাঁচ, সিপিআইয়ের দুই এবং সিপিআই(এম)-এর দুই বিধায়কের সমর্থনে টিভিকে সংখ্যাগরিষ্ঠতার গণ্ডি পেরিয়ে যায়।

যদিও ভিসিকে, আইইউএমএল, সিপিআই এবং সিপিআই(এম) টিভিকে সরকারকে সমর্থন করেছে, তবে তারা আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেয়নি।

রাজ্যপালের নির্দেশ অনুযায়ী, আগামী ১৩ মে-এর মধ্যে বিধানসভায় আস্থা ভোট সম্পন্ন করতে হবে। সেটাই হবে বিজয় সরকারের সামনে পরবর্তী বড় পরীক্ষা।

Releated Posts

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গন মিলন সেবা’, উপস্থিত বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top