News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
Image

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৯ মে : পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, এটি শুধু রাজনৈতিক জয় নয়, বরং বাংলা রক্ষার দীর্ঘ আত্মত্যাগ ও সংগ্রামের ফল।

তিনি বার্তায় আরও বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শুভেন্দু অধিকারীজিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ বিজেপি বাংলার অসংখ্য কর্মীর চোখের জল, ত্যাগ ও সংগ্রাম নতুন স্বীকৃতি পেল।

তাঁর কথায়, সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলার আত্মাকে রক্ষা করার যে লড়াই চলেছিল, আজ তারই পরিণতি এই ঐতিহাসিক জয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশীর্বাদে ডাবল ইঞ্জিন সরকার এখন বাস্তব। কেন্দ্রের শক্তি ও বাংলার হৃদস্পন্দন একসঙ্গে কাজ করবে।

নতুন সরকারের হাত ধরে বাংলায় শান্তি, উন্নয়ন ও ‘সোনার বাংলা’র নতুন সূচনা হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর দিনে এই নতুন অধ্যায়ের সূচনা হওয়াকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেন তিনি।

তিনি আরও বলেন, “ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হবে নম্র হয়ে পণ করিও প্রাণ।” কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই পংক্তি তাঁর জন্মবার্ষিকীতে তাঁর জন্মভূমিতে আজ সার্থক প্রমাণিত হলো। এক অধর্মের বিরুদ্ধে সুদীর্ঘ লড়াইয়ের যে পণ করেছিলেন ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জি, আজ বহু বছর পর তা পূর্ণতা পেল।

মানিক সাহা আরও বলেন, শ্যামাপ্রসাদের বাংলায় আজ ভারতীয় জনতা পার্টির সরকার শপথ গ্রহণ করলো। এই ঐতিহাসিক সন্ধিক্ষণে উপস্থিত থাকতে পেরে আমি গৌরবান্বিত। এদিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বের কথাও উল্লেখ করেন। পাশাপাশি নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করে এক সমৃদ্ধ ‘বিকশিত বাংলা’ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

Releated Posts

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গন মিলন সেবা’, উপস্থিত বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top