News Flash

  • Home
  • বিদেশ
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনার অভিনন্দন
Image

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনার অভিনন্দন

ঢাকা, ৯ মে : বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় শুভেন্দু অধিকারী-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শনিবার এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র বিপুল বিজয় রাজ্যের জনগণের প্রত্যাশার প্রতিফলন।

অভিনন্দন বার্তায় শেখ হাসিনা পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তার মন্ত্রীসভার সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাফল্য কামনা করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও বেগবান হবে। একইসঙ্গে বাংলাদেশ ও ভারত-এর মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক উন্নয়নের ক্ষেত্র ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

এছাড়াও তিনি নির্বাচনে বিজয়ী সকল জনপ্রতিনিধি এবং পশ্চিমবঙ্গের জনগণের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন।

Releated Posts

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রপন্থা দমনের আহ্বান ভারতের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতিকৃতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে…

ByBySandeep Biswas Jun 23, 2026

পশ্চিম এশিয়া সংকটের জেরে ভারত-রাশিয়া পূর্ব সামুদ্রিক করিডরের গুরুত্ব বাড়ছে

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার চলমান সংঘাত, জ্বালানি সরবরাহে ধাক্কা এবং হরমুজ প্রণালীতে সম্ভাব্য বাধার কারণে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

বাংলাদেশের মানবাধিকার কমিশন বিল সংশোধনের দাবি ১৩ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার, জবাবদিহিতা ক্ষয়ের আশঙ্কা

নিউইয়র্ক, ২৩ জুন (আইএএনএস): বাংলাদেশের প্রস্তাবিত জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) বিল, ২০২৬ সংশোধনের আহ্বান জানিয়েছে অন্তত ১৩টি আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার পথে দ্রুত অগ্রগতি: মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করার লক্ষ্যে দ্রুত…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top