News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রকাশিত টিবিএসই ফলাফল: মাধ্যমিকে পাশের হার ৮৪.১৮ শতাংশ উচ্চমাধ্যমিকে ৭৯.৩৩ শতাংশ
Image

প্রকাশিত টিবিএসই ফলাফল: মাধ্যমিকে পাশের হার ৮৪.১৮ শতাংশ উচ্চমাধ্যমিকে ৭৯.৩৩ শতাংশ

আগরতলা, ৮ মে: প্রকাশিত হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ফলাফল। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (টিবিএসই)-এর অধীন পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক, মাদ্রাসা আলিম, উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল আজ দুপুর ১২টা নাগাদ প্রকাশিত হয়েছে।

পরীক্ষার্থীরা টিবিএসই-র নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানানো হয়েছে। আজ পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী পর্ষদের ফলাফল ঘোষণা করেছেন।

এবছর মাধ্যমিকে পাশের হার ৮৪.১৮ শতাংশ।  পরীক্ষা দিয়েছিলেন ৩২১৮৪ জন, এর মধ্যে পাশ করেছেন ২৭০৯৪ জন। তারমধ্যে  ১৪৭৬৯ জন ছেলে পরীক্ষায় বসেছিলেন। ১৭৪১৫ জন মেয়ে এ বছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। তার মধ্যে ছেলেদের পাশের হার ৮৩.৪২ শতাংশ, মেয়েদের পাশের হার ৮৪.৮৩ শতাংশ। এবছর মাধ্যমিকে গোটা রাজ্যে ২৭১ স্কুলে পাশের হার ১০০ শতাংশ। তার মধ্যে পাঁচটি স্কুলে একজনও পাশ করেনি। মাধ্যমিকে করবুকে পাশের হার সবথেকে বেশি, ৯৭.৯১ শতাংশ। সবচেয়ে কম গন্ডাছড়ায়, ৬৮.৮১ শতাংশ। মাধ্যমিকে গত বছর পাশের হার ছিল (বছর বাঁচাও পরীক্ষার পর বাঁচাও পরীক্ষার পর) ৯২.৫১ শতাংশ।

উচ্চমাধ্যমিকে এবছরের পাশের হার ৭৯.৩৩ শতাংশ। পরীক্ষা দিয়েছিলেন ২৬৫০২ জন, তার মধ্যে পাশ করেছেন ২১,০২৪ জন। তাদের মধ্যে ৯৪১৪ জন ছাত্র পরীক্ষা দিয়েছে এবং ১১৬১৩ জন ছাত্রী পরীক্ষা দিয়েছে। ছাত্রদের পাশের হার ৭৬.৬৪ শতাংশ, ছাত্রীদের পাশের হার ৮১.৮১ শতাংশ। উচ্চ মাধ্যমিকে গোটা রাজ্যে ৬০ টি স্কুলে পাশের হার ১০০ শতাংশ, একটি বিদ্যালয়ে পাশের হার শূন্য। সবচেয়ে বেশি পাশের হার জম্পুই জেলায়, সবচেয়ে কম পাশের হার গন্ডাছড়ায়(৫৬.৮৫ শতাংশ)। উচ্চমাধ্যমিকে গত বছর পাশের হার ছিল (বছর বাঁচাও পরীক্ষার পর) ৮৮. ২১ শতাংশ।

এছাড়াও উল্লেখ্য, ২০২৬-এ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছিল ২৫ ফেব্রুয়ারি, শেষ হয় ৩০ মার্চ, মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি শেষ হয়েছে ২৪ মার্চ। উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়েছিল ৬ এপ্রিল, শেষ হয়েছে ২৭ এপ্রিল। গত বছর পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছিল ৩০ এপ্রিল। তবে পর্ষদ সভাপতি জানিয়েছেন, এবছর এডিসি নির্বাচনের কারণে ফলাফল প্রকাশ করতে দেরি হয়েছে। কেননা পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বে যারা ছিলেন তাদের মধ্যে প্রায় ১২৫ জন শিক্ষক নির্বাচনের কাজে নিয়োজিত ছিলেন। ফলে উত্তর পত্র মূল্যায়নের কাজ কিছুটা বিলম্ব হয়েছে।

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top