News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনাইমুড়ীতে রাস্তা অবরোধ, জল নিষ্কাশনের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের
Image

সোনাইমুড়ীতে রাস্তা অবরোধ, জল নিষ্কাশনের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের

আগরতলা, ৮ মে : দীর্ঘদিন ধরে জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন কুমারঘাটের সোনাইমুড়ী এলাকার রাখালতলী এলাকার বাসিন্দারা। সমস্যার সমাধানের দাবিতে শুক্রবার কুমারঘাট-কৈলাশহর মেইন রোডের সোনাইমুড়ী এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় জনগণ।

অবরোধের ফলে রাস্তায় দু’পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পথচলতি সাধারণ মানুষ ও যানবাহন চালকদেরও সমস্যার সম্মুখীন হতে হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে। ফলে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে স্থানীয়দের। বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুমারঘাট থানার পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা।

স্থানীয়দের দাবি, দ্রুত স্থায়ীভাবে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে আর এই ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top