News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রত্যন্ত এলাকার মানুষের কাছেও গণবণ্টন ব্যবস্থার সুফল পৌঁছে দিতে ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে : খাদ্যমন্ত্রী
Image

প্রত্যন্ত এলাকার মানুষের কাছেও গণবণ্টন ব্যবস্থার সুফল পৌঁছে দিতে ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে : খাদ্যমন্ত্রী

আগরতলা, ৮ মে : রাজ্যে গণবণ্টন ব্যবস্থাকে আরও সুদৃঢ় ও কার্যকর করে তুলতে উদ্যোগী খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর। রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষের কাছেও গণবণ্টন ব্যবস্থার সুফল পৌঁছে দিতে দপ্তরের পক্ষ থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবন-এ খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে “নিরাপদ পণ্য, আত্মবিশ্বাসী ভোক্তা” শীর্ষক এক সেমিনারের এমনটাই বললেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুর।

এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে আগত ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতির সদস্য, রেশন ডিলার এবং বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

পাশাপাশি, ন্যায্য মূল্যের দোকানের ডিলার এবং বিভিন্ন বণিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভাও অনুষ্ঠিত হয়। সভায় রাজ্যের গণবণ্টন ব্যবস্থার কার্যকারিতা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সেই বিষয়গুলি মনোযোগ সহকারে শোনার পাশাপাশি গণবণ্টন ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য সম্মিলিতভাবে কাজ করার উপর জোর দেওয়া হয়।

এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী সংশ্লিষ্ট উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দেন যাতে রাজ্যের সাধারণ ভোক্তারা গণবণ্টন ব্যবস্থায় কোনও ধরনের সমস্যার সম্মুখীন না হন এবং পরিষেবার মান আরও উন্নত করা যায়।

Releated Posts

বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ

বিশ্রামগঞ্জ, ২১ সেপ্টেম্বর: রেস্টুরেন্টে ঢুকে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, দোকানে ভাঙচুর এবং নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে…

ByByReshmi Debnath Sep 21, 2026

গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, জোলাইবাড়িতে ৮ বছরের শিশুর মৃত্যু

আগরতলা, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Sep 21, 2026

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ একাধিক দাবিতে গণডেপুটেশন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মীদের এককালীন ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের…

ByByReshmi Debnath Sep 21, 2026

প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সমস্যা আর সমস্যা, পরিকাঠামোর অভাবে ব্যাহত পঠন-পাঠন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top