News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধনপুর সীমান্তে ৯০ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজার মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা
Image

ধনপুর সীমান্তে ৯০ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজার মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা

কাঠালিয়া, ৮ মে : রাজ্যে নেশা বাণিজ্য আদৌ বন্ধ হবে কিনা, তা নিয়ে সমাজের একাংশ বুদ্ধিজীবী মহলে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বারবার প্রশাসনকে নেশা বিরোধী অভিযানে কঠোর হওয়ার নির্দেশ দিচ্ছেন, তবুও বাস্তবে নেশা পাচার ও বাণিজ্য ক্রমশ বেড়েই চলেছে বলে অভিযোগ।

এরই মধ্যে বৃহস্পতিবার রাতে সোনামুড়া মহকুমার ধনপুর সীমান্ত এলাকায় বড়সড় সাফল্য পেল সীমান্ত রক্ষী বাহিনী ও সোনামুড়া থানার পুলিশ। যৌথ অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ শুকনো গাঁজা।

জানা গেছে, ধনপুর সীমান্ত এলাকায় মোবাইল ডিউটি চলাকালীন সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা কালো সেলোটেপ দিয়ে মোড়ানো মোট ৪৮টি প্যাকেট উদ্ধার করেন বিএসএফ জওয়ানরা। পরে তল্লাশি চালিয়ে ওই প্যাকেটগুলি থেকে মোট ৯০ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা বলে জানান সোনামুড়া থানার ওসি তাপস দাস।

পরে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দাবিহীন নেশা সামগ্রী হিসেবে গাঁজাগুলি জব্দ করা হয়েছে।

এই যৌথ অভিযান পরিচালনা করে সোনামুড়া থানা, সীমন্তপুর বিএসএফ এবং ধনপুর বিএসএফ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী

আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…

ByByNews Desk Jun 15, 2026

ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা

আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…

ByByNews Desk Jun 15, 2026

ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…

ByByNews Desk Jun 15, 2026

রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top