News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২০ লক্ষ টাকার গয়না উধাও, সোনামুড়ার কুলুবাড়ীতে চাঞ্চল্য
Image

২০ লক্ষ টাকার গয়না উধাও, সোনামুড়ার কুলুবাড়ীতে চাঞ্চল্য

সোনামুড়া, ৬ মে : সোনামুড়া থানার অন্তর্গত কুলুবাড়ী এলাকায় এক প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। চুরি গেছে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার।

স্থানীয় সূত্রে জানা যায়, কুলুবাড়ীর বাসিন্দা আবুল কাশেম দীর্ঘদিন ধরে প্রবাসে কর্মরত। তাঁর স্ত্রী বাড়িতে একাই থাকেন। বাড়ির আলমারিতে রাখা স্বর্ণালংকারের বাক্সটি এদিন ঘরের বাইরে পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তাঁর। পরে খতিয়ে দেখে তিনি বুঝতে পারেন, প্রায় ২০ লক্ষ টাকার গয়না উধাও।

ঘটনাটি ঠিক কখন ঘটেছে, তা স্পষ্টভাবে বলতে পারেননি গৃহবধূ। চুরির বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গেই সোনামুড়া থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা বাড়ি পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির কাজের মহিলার উপর প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ঘটনার তদন্ত চলছে।

Releated Posts

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আরও এক অভিযুক্ত গ্রেফতার, কোটি টাকার জালিয়াতির অভিযোগ

আগরতলা, ২০ জুন: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি)…

ByByNews Desk Jun 20, 2026

ছুরিকাঘাতে আহত যুবক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন; অভিযুক্তের খোঁজে পুলিশ

উদয়পুর, ২০ জুন: গোমতী জেলার মন্দির নগর উদয়পুরের মাতাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন কিষান দত্ত নামে এক যুবক।…

ByByNews Desk Jun 20, 2026

সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব এবিভিপি, ২২ জুন জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন

কমলপুর, ২০ জুন: সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এ…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, যোগচর্চায় সচেতনতার বার্তা

আগরতলা, ২০ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top