News Flash

Image

অসমে ১১ মে-র পর নতুন সরকারের শপথ, জানালেন হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৬ মে (আইএএনএস): হিমন্ত বিশ্ব শর্মা বুধবার জানিয়েছেন যে অসমে নতুন বিজেপি-নেতৃত্বাধীন সরকারের গঠন ও শপথগ্রহণ ১১ মে-র পর অনুষ্ঠিত হবে। সাংবিধানিক ও সাংগঠনিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে তিনি জানান।

রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য-র কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শর্মা বলেন, নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে এবং সেই নোটিফিকেশন রাজ্যপালের কাছে জমা দেওয়ার পরই তিনি ও তাঁর মন্ত্রিসভা গণতান্ত্রিক রীতিনীতি মেনে পদত্যাগ করেছেন।

তিনি বলেন, “নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করার সঙ্গে সঙ্গেই আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছি এবং বর্তমান অসম বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেছি।”

মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যপাল তাঁর সুপারিশ গ্রহণ করেছেন এবং নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত বর্তমান মন্ত্রিসভাকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন।

শর্মা বলেন, “নতুন সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত আমরা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে কাজ চালিয়ে যাব।”

তবে শপথগ্রহণের নির্দিষ্ট দিন নিয়ে তিনি স্পষ্ট করে কিছু না বললেও ইঙ্গিত দেন যে ১১ মে-র আগে তা হবে না। “১২ মে নিয়ে আলোচনা শুনেছি, যদিও আনুষ্ঠানিকভাবে কিছু বলতে পারছি না। তবে ১১ মে-র পরই সরকার গঠন ও শপথগ্রহণ হবে,” তিনি বলেন।

তিনি জানান, বিজেপি বিধায়ক দলের বৈঠক শীঘ্রই অনুষ্ঠিত হবে, যেখানে দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন।

এই বৈঠকে বিধায়ক দল তাদের নেতা নির্বাচন করবে। পরে এনডিএ বৈঠকে সেই নাম অনুমোদন করা হবে এবং সরকার গঠনের দাবি জানানো হবে। এরপর রাজ্যপাল নির্বাচিত নেতাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাবেন।

শর্মা বলেন, “এই সাংবিধানিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই নতুন মন্ত্রিসভার গঠন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

উল্লেখ্য, ১২৬ আসনবিশিষ্ট অসম বিধানসভায় বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় ক্ষমতায় ফিরেছে।

Releated Posts

‘অসম ভারতের ব্যাটারি হয়ে উঠতে পারে’, রাজ্যে ৪০ হাজার কর্মসংস্থানের ঘোষণা জিত আদানির

গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): অসম আগামী দিনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি কেন্দ্র হিসেবে উঠে আসতে পারে এবং ‘ভারতের…

ByByNews Desk Sep 20, 2026

ধুবরিতে আদানি পাওয়ারের ৪৮ হাজার কোটি টাকার তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের ধুবরি জেলার চাপারে আদানি পাওয়ার লিমিটেডের ৩,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আল্ট্রা-সুপারক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর…

ByByNews Desk Sep 20, 2026

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ভিড়, উঠল ন্যায়বিচারের দাবি

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সোনাপুরের জুবিন…

ByByNews Desk Sep 19, 2026

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top