News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জোলাইবাড়ির কোয়াইফাংয়ে বন্যহাতির তাণ্ডব, ক্ষতিগ্রস্ত জুমচাষিদের পাশে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া
Image

জোলাইবাড়ির কোয়াইফাংয়ে বন্যহাতির তাণ্ডব, ক্ষতিগ্রস্ত জুমচাষিদের পাশে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: বন্যহাতির তাণ্ডবে জুমচাষ ও বিভিন্ন কৃষিজ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে সমস্যায় পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা এলাকার কোয়াইফাংয়ের অবিরাম পাড়ার জুমচাষিরা। রবিবার ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।

এদিন স্থানীয় জনপ্রতিনিধি এবং বন দপ্তর, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। পরিদর্শনের সময় ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার বিষয়েও খোঁজখবর নেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, কোয়াইফাংয়ের অবিরাম পাড়ার বাসিন্দা সৈত্যমোহন ত্রিপুরা জুমচাষ শেষে ওই এলাকায় একটি প্লাম ওয়েল স্থাপন করেছিলেন। সম্প্রতি বন্যহাতির আক্রমণে প্লাম ওয়েলটির পাশাপাশি জুমচাষের জমি এবং বিভিন্ন কৃষিজ ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও হাতির তাণ্ডবে সুপারি গাছ, টং ঘরসহ বিভিন্ন গাছপালা এবং কৃষিজ ফসল নষ্ট হয়েছে বলে জানা যায়। ক্ষয়ক্ষতির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকরা আর্থিক সমস্যার মুখে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, বন্যহাতির আক্রমণে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষক ও পরিবারের পাশে থাকার পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ক্ষতিপূরণ ও সহায়তার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী জানান, জুমচাষের পাশাপাশি হাতির আক্রমণে বিভিন্ন গাছপালা ও কৃষিজ ফসলেরও ক্ষতি হয়েছে। বিষয়টি রাজ্যের বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মার সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া কৃষি দপ্তরের মাধ্যমে চাষ করা কলাগাছও বন্যহাতির আক্রমণে নষ্ট হয়েছে বলে জানান তিনি। ক্ষতিগ্রস্ত কলাচাষিদের পাশে দাঁড়ানোর বিষয়টি কৃষি দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী। বন্যহাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার ক্ষতিগ্রস্ত চাষিরা।

Releated Posts

বাইকসহ নিখোঁজ একাদশ শ্রেণির ছাত্রকে ১২ ঘণ্টায় উদ্ধার, পরিবারের হাতে তুলে দিল বিশ্রামগঞ্জ থানার পুলিশ

চড়িলাম, ২০ সেপ্টেম্বর: বাইক নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া একাদশ শ্রেণির ছাত্র জুয়েল মিয়াকে মাত্র ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার…

ByByReshmi Debnath Sep 20, 2026

মুখ্যমন্ত্রীর কাছে ভাতার আবেদন বৃদ্ধ জনজাতি দম্পতির, পরের জমিতে কাজ করেই চলছে সংসার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, চোখের দৃষ্টিশক্তিও অনেকটাই কমে গিয়েছে। তবুও অভাবের তাড়নায় আজও পরের…

ByByReshmi Debnath Sep 20, 2026

নাবালিকাকে উদ্ধারে অভিযুক্তের বাড়িতে পুলিশের অভিযান, পুলিশের গাড়ি দেখেই জঙ্গলে পালাল অভিযুক্ত

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নাবালিকা অপহরণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার এবং নাবালিকাকে উদ্ধারের জন্য তেলিয়ামুড়া থানার অন্তর্গত…

ByByReshmi Debnath Sep 20, 2026

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026

Leave a Reply

Scroll to Top