News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকাকে উদ্ধারে অভিযুক্তের বাড়িতে পুলিশের অভিযান, পুলিশের গাড়ি দেখেই জঙ্গলে পালাল অভিযুক্ত
Image

নাবালিকাকে উদ্ধারে অভিযুক্তের বাড়িতে পুলিশের অভিযান, পুলিশের গাড়ি দেখেই জঙ্গলে পালাল অভিযুক্ত

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নাবালিকা অপহরণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার এবং নাবালিকাকে উদ্ধারের জন্য তেলিয়ামুড়া থানার অন্তর্গত খাশিয়ামঙ্গল দয়ারামপাড়া এলাকায় অভিযান চালাল আমতলী থানার পুলিশ। তবে পুলিশের গাড়ি দেখতে পেয়ে নাবালিকাকে সঙ্গে নিয়ে গভীর জঙ্গলে পালিয়ে যায় অভিযুক্ত বলে অভিযোগ। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও তাদের সন্ধান পায়নি পুলিশ।

জানা গেছে, প্রায় ১০ দিন আগে আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার ১৪ বছর বয়সি এক নাবালিকাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অপহরণের অভিযোগ ওঠে তেলিয়ামুড়া থানার খাশিয়ামঙ্গল দয়ারামপাড়া এলাকার বাসিন্দা রবি দেববর্মার ছেলে জনি দেববর্মার বিরুদ্ধে। ঘটনার পর নাবালিকার বাবা আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর নাবালিকাকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু করে আমতলী থানার পুলিশ। রবিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে আমতলী ও তেলিয়ামুড়া থানার পুলিশ যৌথভাবে অভিযুক্তের বাড়িতে অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা যায়, দূর থেকে পুলিশের গাড়ি দেখতে পেয়েই অভিযুক্ত জনি দেববর্মা নাবালিকাকে সঙ্গে নিয়ে গভীর জঙ্গলের দিকে পালিয়ে যায়। এরপর পুলিশ দীর্ঘক্ষণ ধরে দয়ারামপাড়া এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালালেও অভিযুক্ত ও নাবালিকার কোনও সন্ধান পাওয়া যায়নি।

এদিনের অভিযানে নেতৃত্ব দেন আমতলী থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর গোপাল দাস। অভিযুক্তের বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের কাছেও পুলিশ জিজ্ঞাসাবাদ করে। অভিযুক্ত নাবালিকাকে নিয়ে আত্মগোপন করে রয়েছে বলে জানা সত্ত্বেও কেন বিষয়টি পুলিশকে জানানো হয়নি, তা জানতে চায় পুলিশ। তবে এ বিষয়ে অভিযুক্তের বাবা-মা কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে জানা গেছে।

এদিকে, সাংবাদিকদের ক্যামেরার সামনে অভিযুক্ত জনি দেববর্মার মা ঘটনাটি স্বীকার করেছেন বলে জানা যায়।
ঘটনার পর নাবালিকার পরিবার ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া, তাকে গ্রেপ্তার এবং নাবালিকাকে দ্রুত উদ্ধার করার দাবি জানিয়েছেন। পুলিশও অভিযুক্ত ও নাবালিকার সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।

Releated Posts

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

Leave a Reply

Scroll to Top