News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দিব্যাঙ্গ কন্যার চিকিৎসায় সর্বস্বান্ত পরিবার, মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক সাহায্যের আবেদন
Image

দিব্যাঙ্গ কন্যার চিকিৎসায় সর্বস্বান্ত পরিবার, মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক সাহায্যের আবেদন

আগরতলা, ৬ মে: দিব্যাঙ্গ কন্যার চিকিৎসার জন্য সর্বস্ব হারিয়ে এখন চরম সংকটে পড়েছেন এক অসহায় পরিবার। মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক সাহায্যের আবেদন জানালেন ফিরোদ দেববর্মা ও সারি দেববর্মা দম্পতি।

জানা গেছে, জম্পুইজলা ব্লকের চিকনছাড়া ভিলেজের বাসিন্দা এই দম্পতির একমাত্র আট বছরের কন্যা আয়েশা দেববর্মা জন্ম থেকেই গুরুতর শারীরিক প্রতিবন্ধকতার শিকার। সে হাঁটাচলা করতে পারে না, এমনকি স্পষ্টভাবে কথাও বলতে পারে না। দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চালাতে গিয়ে ইতিমধ্যেই বাড়িঘর ও জমিজমা পর্যন্ত বিক্রি করে দিয়েছেন পরিবারটি।

বর্তমানে আর্থিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ায় চিকিৎসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে বলে জানিয়েছেন আয়েশার বাবা-মা। এই পরিস্থিতিতে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন, যাতে তাদের কন্যার প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রাখা সম্ভব হয়।

অসহায় পরিবারটির এই আবেদন ইতিমধ্যেই এলাকায় সহানুভূতির সঞ্চার করেছে। এখন প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top