News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এক মাস পর বিদ্যুৎ ফিরল বালুচড়া-মাতামবাড়িতে, স্বস্তিতে প্রায় ৫০০ পরিবার
Image

এক মাস পর বিদ্যুৎ ফিরল বালুচড়া-মাতামবাড়িতে, স্বস্তিতে প্রায় ৫০০ পরিবার

কাঠালিয়া, ৬ মেঃ দীর্ঘ একমাস অন্ধকারে কাটানোর পর অবশেষে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলো কাঠালিয়া ব্লকের বালুচড়া ও মাতামবাড়ি এলাকায়। প্রায় ৫০০ পরিবারের এই জনবসতিতে বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছিলেন বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজাতি, সনাতনী হিন্দু এবং সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষদের বসবাস এই এলাকায়। গত এক মাস ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় রাতের অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে দৈনন্দিন কাজকর্ম চালাতে হচ্ছিল। রান্নাবান্না থেকে শুরু করে খাবার খাওয়া—সবই করতে হয়েছে সীমাহীন কষ্টের মধ্যে। মোবাইল চার্জ দেওয়ার জন্যও পার্শ্ববর্তী গ্রামে যেতে হচ্ছিল বলে জানান এলাকাবাসী।

একান্ত সাক্ষাৎকারে স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন বলেন, থলিবাড়ি এডিসি ভিলেজ ও কালিখলা এডিসি ভিলেজের কিছু অংশ নিয়ে গঠিত এই এলাকায় তিন সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করেন। সমস্যার কথা ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথের কাছে জানানো হলে তিনি দ্রুত বিদ্যুৎ কর্মীদের একটি দল পাঠান।

গ্রামবাসীদের সহযোগিতায় বুধবার সকাল থেকে দিনভর পরিশ্রম করে অবশেষে বিদ্যুৎ পরিষেবা পুনরায় চালু করা হয়। এতে করে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান বাসিন্দারা।

ইমরান হোসেন আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট দপ্তরের কিছু আধিকারিকের গাফিলতির কারণেই সাধারণ মানুষকে অনেক সময় দুর্ভোগ পোহাতে হয়। তবে জনপ্রতিনিধিদের নজরে বিষয়টি আনলে দ্রুত সমাধান সম্ভব হয় বলেও তিনি উল্লেখ করেন।

বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে বিধায়ক বিন্দু দেবনাথকে ধন্যবাদ জানানো হয়েছে।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top