News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শপথ নিলেন সিইএম রুনিয়েল দেববর্মা এবং ইএম চন্দ্র কুমার জামাতিয়া
Image

শপথ নিলেন সিইএম রুনিয়েল দেববর্মা এবং ইএম চন্দ্র কুমার জামাতিয়া

আগরতলা, ৬ মে : ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর প্রশাসনিক কাঠামোয় নতুন অধ্যায়ের সূচনা হলো। খুমুলুঙ পরিষদীয় ভবনে মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) হিসেবে শপথ নিলেন রুনিয়েল দেববর্মা এবং ইএম হিসেবে শপথ নিলেন চন্দ্র কুমার জমাতিয়া।

শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিইএম রুনিয়েল দেববর্মা বলেন, এডিসি এলাকার সার্বিক উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। তিনি আরও জানান, গোটা তিপ্রাসা সমাজের কল্যাণে কাজ করাই তাঁর অগ্রাধিকার।

তিনও বলেন, গত পাঁচ বছরে সীমিত আর্থিক সংস্থান সত্ত্বেও এডিসি এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। অবশ্যই কিছু সমস্যা এখনো রয়ে গেছে। সেই সমস্যাগুলি সমাধানের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ অত্যন্ত জরুরি। এই প্রসঙ্গে তিনি কেন্দ্র সরকার এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার কাছে বাড়তি আর্থিক সহায়তার দাবি জানানোর কথাও স্পষ্ট করেন।

Releated Posts

জমি-সম্পত্তির বিরোধে রক্তাক্ত কৈলাসহর, মৃত দুই ভাই, গুরুতর জখম এক

কৈলাসহর, ২০ জুন : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ফুলতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি-সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী

আগরতলা, ২০ জুন: কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় ইন্ডিগোর একটি বিমানে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা

আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top