News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় অপারেশন সিন্দুরের এক বছর পূর্তি উদযাপন করল আসাম রাইফেলস
Image

আগরতলায় অপারেশন সিন্দুরের এক বছর পূর্তি উদযাপন করল আসাম রাইফেলস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে : অপারেশন সিন্দুরের এক বছর পূর্তি উপলক্ষে আজ আগরতলায় এক বিশেষ আউটরিচ কর্মসূচির আয়োজন করে আসাম রাইফেলস। অনুষ্ঠানে ত্রিপুরার বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি আগরতলার আসাম রাইফেলস পাবলিক স্কুল (এআরপিএস)-এর ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির অংশ হিসেবে একটি তথ্যভিত্তিক বক্তৃতা এবং অনুপ্রেরণামূলক চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এর মাধ্যমে অপারেশন সিন্দুরের গুরুত্ব তুলে ধরা হয় এবং দেশের সুরক্ষায় সশস্ত্র বাহিনীর নিষ্ঠা, সাহস ও পেশাদারিত্বের দৃষ্টান্ত উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আসাম রাইফেলস।

এদিনের অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিশেষভাবে তৈরি করা সেলফি পয়েন্টটি ছিল সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। অনেক ছাত্র-ছাত্রী সশস্ত্র বাহিনীর প্রতি তাদের গভীর শ্রদ্ধা প্রকাশ করে ভবিষ্যতে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার ইচ্ছাও ব্যক্ত করে।

উত্তর-পূর্ব ভারতের যুব সমাজকে অনুপ্রাণিত করতে এবং জাতি গঠনের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে জানিয়েছে আসাম রাইফেলস।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top