News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইন্দ্রনগরে ছিনতাই কাণ্ডে গ্রেফতার ৩, উদ্ধার স্বর্ণের চেইন
Image

ইন্দ্রনগরে ছিনতাই কাণ্ডে গ্রেফতার ৩, উদ্ধার স্বর্ণের চেইন

আগরতলা, ৬ মে : ইন্দ্রনগর এলাকায় ছিনতাই কাণ্ডে বড়সড় সাফল্য পেল এনসিসি থানার পুলিশ। এক মহিলার কাছ থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন মহিলা রয়েছে।

এনসিসি থানার এসডিপিও সুব্রত বর্মন জানান, গত মাসের ১৬ এপ্রিল ইন্দ্রনগর এলাকায় এক মহিলার কাছ থেকে গলার চেইন নিয়ে পালিয়ে যায় ছিতাইকারীরা। পরবর্তী সময়ে ওই মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে গতকাল ইন্দ্রনগরের কবরখোলা এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণের চেইনও উদ্ধার করা হয়েছে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ দ্রুত অভিযুক্তদের সনাক্ত করে এবং অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, বর্তমানে শহরে ছিনতাইয়ের ঘটনায় মহিলাদের সম্পৃক্ততাও বাড়ছে, যা চিন্তার বিষয়।

ধৃতদের আজ আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top