নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে: গোমতি জেলার এক নাবালিকা মেয়েকে ব্যাঙ্গালোর থেকে উদ্ধার করে তার পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশন। আজ কমিশনের উদ্যোগে ওই নাবালিকাকে উদ্ধার করে বাবার হাতে তুলে দেওয়া হয়।
জানা গেছে, নাবালিকার মা তাকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে ব্যাঙ্গালোরে নিয়ে যান। বিষয়টি জানতে পেরে মেয়েটির বাবা ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশনের দ্বারস্থ হন এবং দ্রুত হস্তক্ষেপের আবেদন জানান।
অভিযোগ পাওয়ার পর কমিশনের পক্ষ থেকে ব্যাঙ্গালোরের সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে নাবালিকাকে উদ্ধার করে ত্রিপুরায় ফিরিয়ে আনা সম্ভব হয়।
পরে কমিশনের তত্ত্বাবধানে নাবালিকাকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এই বিষয়ে ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তি দেববর্মা জানান, নাবালিকাদের সুরক্ষা নিশ্চিত করতে কমিশন সর্বদা সক্রিয় রয়েছে। শিশুদের অধিকার রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

ব্যাঙ্গালোর থেকে নাবালিকাকে উদ্ধার করে বাবার হাতে তুলে দিল ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশন
Releated Posts
ধর্মনগর জেলা হাসপাতালের পরিষেবা নিয়ে কংগ্রেসের বিক্ষোভ মিছিল
ধর্মনগর, ১৬ মে : ধর্মনগর জেলা হাসপাতালের পরিষেবা ঘিরে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। সাফাই কর্মীদের চার মাসের বকেয়া…
বর্ষার আগে নিকাশি ব্যবস্থার সংস্কারে জোর, ২৩ নম্বর ওয়ার্ড পরিদর্শনে মেয়র
আগরতলা, ১৬ মে : বর্ষার আগে শহরের নিকাশি ব্যবস্থা আধুনিকীকরণ ও জল জমার সমস্যা সমাধানে উদ্যোগ নিল আগরতলা…
মরণফাঁদে পরিণত ৮ নং জাতীয় সড়ক, আতঙ্কে নবীনছড়াবাসী
ধর্মনগর, ১৬ মে : ত্রিপুরার লাইফলাইন হিসেবে পরিচিত আসাম-আগরতলা ৮ নং জাতীয় সড়কের একাধিক অংশ বর্তমানে কার্যত মরণফাঁদে…
বিলোনিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, আশঙ্কাজনক কলেজ ছাত্র
বিলোনিয়া, ১৬ মে : আজ সকালে বিলোনিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে এক কলেজ ছাত্র। বর্তমানে তার…

















