নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে :ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-র নতুন মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তিপ্রা মথার তরুণ নেতা রুনিয়েল দেববর্মা। মঙ্গলবার খুমুলুঙস্থিত এডিসি সদর দপ্তরের কাউন্সিল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি শপথ নেন।
সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনে তিপ্রা মথা এককভাবে ২৪টি আসনে জয়লাভ করার পর থেকেই নতুন নেতৃত্ব নিয়ে জল্পনা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন যুব নেতৃত্বের উপর আস্থা রেখে বোধজংনগর-ওয়াকিনগর কেন্দ্রের রেকর্ড ভোটে জয়ী প্রার্থী রুনিয়েল দেববর্মাকেই সিইএম পদে বেছে নেন।
এদিন একই অনুষ্ঠানে এডিসির চেয়ারম্যান পদে শপথ নেন সি কে জমাতিয়া। এছাড়া এক্সিকিউটিভ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন রঞ্জন রিয়াং। দলীয় সূত্রে খবর, বাকি এক্সিকিউটিভ সদস্যরা আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন শেষে শপথ নেবেন।
শপথ গ্রহণের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে নবনির্বাচিত সিইএম রুনিয়েল দেববর্মা বলেন, “জনজাতি মানুষের সার্বিক উন্নয়ন এবং তাদের অধিকার রক্ষার লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। এডিসিকে আরও শক্তিশালী ও উন্নত করে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বৃষকেতু দেববর্মা, তিপ্রা মথার বিধায়ক, এমডিসি এবং দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। নতুন নেতৃত্বের হাত ধরে এডিসিতে উন্নয়ন ও সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে বলেই আশাবাদী রাজনৈতিক মহল।

এডিসির নতুন সিইএম রুনিয়েল দেববর্মা
Releated Posts
জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা
আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…
বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…
উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের স্বার্থে এক্সটার্নালি এইডেড প্রজেক্টস এর ঋণসীমা প্রত্যাহারের দাবি জানালেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ,১৯ জুন: আজ শিলংয়ে অনুষ্ঠিত “ লিভারেজিং এক্সটার্নালি এইডেড প্রজেক্টস ইন দ্যা নর্থ ইস্ট স্টেট” শীর্ষক সেমিনারে,…
বিদ্রোহী ২০ সাংসদের অযোগ্যতা চেয়ে স্পিকারের দ্বারস্থ তৃণমূল, দলত্যাগ-বিরোধী আইনের আওতায় আবেদন
অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৯ জুন: বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই আরও তীব্র করে লোকসভায় দলত্যাগ-বিরোধী আইনের আওতায় দলের…


















