News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৫ ও ৬ মে খুমুলুঙে টিটিএএডিসির চেয়ারম্যান ও সিইএম নির্বাচন, শপথগ্রহণ অনুষ্ঠান
Image

৫ ও ৬ মে খুমুলুঙে টিটিএএডিসির চেয়ারম্যান ও সিইএম নির্বাচন, শপথগ্রহণ অনুষ্ঠান

আগরতলা, ৪ মে : আগামী ৫ ও ৬ মে খুমুলুঙে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী সদস্য (সিইএম) নির্বাচন এবং নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

টিটিএএডিসির অতিরিক্ত মুখ্য নির্বাহী আধিকারিক সুবল দেববর্মা এক বিজ্ঞপ্তিতে জারি করে জানিয়েছেন, ৫ মে সকাল ১১টায় খুমুলুঙস্থিত পরিষদীয় ভবনে নবনির্বাচিত সদস্যদের মধ্য থেকে চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী সদস্য নির্বাচন করা হবে। ওইদিন সকল নবনির্বাচিত সদস্যদের নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পরদিন ৬ মে সকাল ১১টায় খুমুলুঙের নুটাই অডিটোরিয়ামে নবনির্বাচিত মুখ্য নির্বাহী সদস্য সহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে সকল সদস্যদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top